প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৬ : বৃহস্পতিবার ইথিওপিয়ার আমহারা অঞ্চলে একটি আশ্রয়শিবিরে বাস্তুচ্যুত মানুষের ওপর একাধিক ড্রোন হামলার ফলে অন্তত ১৪ জন নিহত হয়েছেন, যার মধ্যে শিশু রয়েছে। এই হামলার ঘটনা রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ২৫০ মাইল উত্তর-পূর্বে ঘটেছে। শুক্রবার বার্তা সংস্থা এএফপির কাছে তিনজন প্রত্যক্ষদর্শী এ তথ্য জানিয়েছেন।
বার্তা সংস্থা এএফপি’র খবর অনুযায়ী, ইয়াসিন (ছদ্মনাম) নামে একজন প্রত্যক্ষদর্শী জানালেন, ‘পরপর চারটি ড্রোন হামলা চালানো হয়। বাস্তুচ্যুত মানুষের আশ্রয়শিবিরে আমরা ১৪ জনকে দাফন করেছি। চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়েছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক ওই প্রত্যক্ষদর্শী আরও জানান, হামলায় নিহতদের মধ্যে অন্তঃসত্ত্বা নারী এবং শিশুদেরও অন্তর্ভুক্ত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন