প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন যে, বেগম খালেদা জিয়ার সরকার মেয়েদের শিক্ষাব্যবস্থা ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনামূল্যে করে ছিলেন। এবার আমাদের লক্ষ্য হল অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা বিনামূল্যে করা। বুধবার বিকেলে জাতীয় সংসদে বাজেট অধিবেশনে সংসদ সদস্য হেলেন জেরিন খানের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেছেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান বিএনপি সরকার নারী শিক্ষার পাশাপাশি নারীদের ক্ষমতায়নের জন্যও কাজ করছে। এর ফলে নারীরা অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে পারেন। সরকারের এই লক্ষ্যে ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে। এ পরিচয়ে আমরা আরেকটি পরিকল্পনা গ্রহণ করেছি। যা বেগম খালেদা জিয়ার সরকারের আগে মেয়েদের শিক্ষা ব্যবস্থা ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনামূল্যে করে ছিল। এবারের পরিকল্পনা হলো, আমরা ডিগ্রি বা অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা বিনামূল্যে করতে চাই।
তিনি বলেন, আজ সংসদের গ্যালারিতে অনেক নারী শিক্ষার্থী উপস্থিত আছেন। তারা সক্রিয়ভাবে সংসদ অধিবেশন দেখছেন। আমরা অনার্স ধরনের মেয়েদের শিক্ষা বিনামূল্যে করার পাশাপাশি যারা ভালো ফলাফল করবে, তাদের জন্য বৃত্তির পরিকল্পনাও রেখেছি।
মহিলা আসনের সংসদ সদস্য শাম্মী আক্তারের সম্পূরক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, আমরা প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ড্রেস দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি। এ ছাড়াও, তাদের স্কুল ব্যাগ দেওয়ার বিষয়টিও থাকবে।
তিনি উল্লেখ করেন, আমি সংসদের সব সদস্যকে আশ্বস্ত করতে চাই যে, পর্যায়ক্রমে দেশের সরকারি প্রায় ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমরা এই সুবিধা পৌঁছানোর চেষ্টা করব। বর্তমানে এসব বিদ্যালয়ে প্রায় এক কোটি ২০ লাখ শিক্ষার্থী রয়েছে। আমাদের অভিপ্রায় হলো, প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীর কাছে এই সুবিধা পৌঁছাতে সক্ষম হব।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন