প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে রাজধানীর তেজগাঁও থানায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রমিজ উদ্দিন আহমেদ রূপকে হত্যার অভিযোগে গ্রেপ্তার সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। একইসঙ্গে পুলিশের সাত দিনের রিমান্ডের জন্য শুনানির তারিখ আগামীকাল বুধবার নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে শুনানি শেষ হওয়ার পর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত এই আদেশ প্রদান করেন।
প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক আরিফ রেজা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা, তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) এবং ডিএমপির গোয়েন্দা বিভাগের পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছেন। তবে রিমান্ড সংক্রান্ত শুনানির তারিখ পিছিয়ে আগামীকাল নির্ধারণ করা হয়।
রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে, আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই মামলার এজাহারে উল্লেখিত ঘটনার তথ্য এবং সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। আসামির বাড়ি একটি ভিন্ন জেলায় অবস্থিত। তার নাম ও ঠিকানা যাচাই করা হয়নি। আসামি জামিনে মুক্তি পেলে চিরতরে পলাতক হয়ে যেতে পারে এমন সম্ভাবনা রয়েছে।
এমতাবস্থায়, মামলার সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে এবং মূল রহস্য উদঘাটনের জন্য এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আসামিদের নাম প্রাপ্তি, তাদের অবস্থান নির্ধারণ এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের উদ্দেশ্যে আসামির নিবিড় জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। ২৭ জুলাই রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মামলার অভিযোগ অনুসারে, ২০২৪ সালের ২৪ আগস্ট ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী রমিজ উদ্দিন রূপ (২১) বন্ধুবর্গের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগদান করেন। ঐদিন কাওরান বাজার মেট্রো রেল স্টেশনের কাছে আসামিদের গুলিতে রূপের ডান চোখে আঘাত লাগে। তাকে মৃত ভেবে আসামিরা রক্তাক্ত অবস্থায় সড়কে ফেলে রেখে চলে যায়।
পরে তার বন্ধুরা এবং আন্দোলনের শিক্ষার্থীরা তাকে দ্রুত চিকিৎসার জন্য কাঠালবাগানের পদ্মা হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার বাবা এ কে এম রকিবুল আহম্মেদ বাদী হয়ে তেজগাঁও থানায় একটি মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২২৩ জনকে আসামি করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন