ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

আলফাডাঙ্গায় নদীভাঙনে বনজঙ্গল উজাড়, খাদ্যের খোঁজে লোকালয়ে প্রবেশ বন্যপ্রাণীদের


আলফাডাঙ্গায় নদীভাঙনে বনজঙ্গল উজাড়, খাদ্যের খোঁজে লোকালয়ে প্রবেশ বন্যপ্রাণীদের

আলফাডাঙ্গায় অব্যাহত নদীভাঙ্গনের কারণে উজাড় হয়ে যাওয়া বনজঙ্গলে পালিয়ে থাকা বিভিন্ন বন্য প্রাণী বর্তমানে খাদ্যের সন্ধানে লোকালয়ে প্রবেশ করেছে। প্রতিদিনই হনুমান খাবারের খোঁজে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে। নদের পাড়ে বিশাল বনজঙ্গল থেকে দলছুট হয়ে একটি কালামুখো হনুমান আলফাডাঙ্গার লোকালয়ে দেখা যাচ্ছে।

খাবারের সন্ধানে এসে গত কয়েক দিন ধরে ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার কুসুমদী গ্রামসহ আশপাশের এলাকায় বিচরণ করছে প্রাণীটি। যে কেউ খাবার হাতে করে ডাক দিলে সে ছুটে যায় তার দিকে। ডর-ভয় সব ভুলে, এখন জীবন বাঁচাতে মানুষের একদম কাছে চলে এসেছে।

কখনও গাছের ডালে, কখনও ঘরের চালে, আবার কখনও বাড়ির সীমানা প্রাচীরে বসে থাকছে মুখপোড়া এ বন্য প্রাণী। তাকে একনজর দেখতে এবং খাবার খাওয়াতে ভিড় জমাচ্ছেন বিভিন্ন বয়সী কৌতূহলী মানুষ।

আরও পড়ুন: মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী

রবিবার (১১ অক্টোবর) বিকেল পৌরসভার কালিবাবু রোড এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, হনুমানটিকে ঘিরে উৎসুক জনতার দারুণ কৌতূহল। বিশেষ করে শিশুরা প্রাণীটির চলাফেরা বেশ উপভোগ করছে। অনেকে দূর থেকে দেখছেন, আবার কেউ কেউ হাতে কলা ও অন্যান্য খাবার নিয়ে কাছে যাওয়ার চেষ্টা করছেন। এভাবে ধীরে ধীরে স্থানীয়দের সঙ্গে প্রাণীটির এক ধরনের সখ্য গড়ে উঠেছে।

আলফাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী মিহির হোসেন বলেন, “বিকেলে হনুমানটিকে দেখতে এসেছি এবং তাকে নিজ হাতে কলা খেতে দিয়েছি।”

রাজ কুমার নামে স্থানীয় এক বাসিন্দা জানান, “আমাদের আলফাডাঙ্গায় সচরাচর হনুমান দেখা যায় না। মূলত খাবারের খোঁজেই প্রাণীটি লোকালয়ে চলে এসেছে। দূর-দূরান্ত থেকে মানুষ আসছে একে একনজর দেখতে।”

তবে পরিবেশপ্রেমী ও বন বিভাগের কর্মকর্তারা বন্য প্রাণীটিকে বিরক্ত না করার আহ্বান জানিয়েছেন। তাদের মতে, কৌতূহলের বশে প্রাণীটিকে ধাওয়া করা, ঢিল মারা বা খুব কাছে গিয়ে আতঙ্কিত করা উচিত নয়। এতে প্রাণীটি আক্রমণাত্মক হয়ে উঠতে পারে।

আরও পড়ুন: জামায়াতের কর্মী ছাড়া কাউকে ভিক্ষাও দেয় না’ এমপি খোকন তালুকদার

এ বিষয়ে উপজেলা বন কর্মকর্তা শেখ লিটন জানান, “দলছুট হয়ে হনুমানটি লোকালয়ে চলে এসেছে। তাকে কেউ উত্ত্যক্ত বা আঘাত না করলে খাবার খেয়ে সে নিজে থেকেই নিরাপদ সময়ে তার প্রাকৃতিক আবাসে ফিরে যাবে।”

স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, বন্য প্রাণীটির নিরাপত্তা নিশ্চিত করতে সবাই যেন দায়িত্বশীল আচরণ করেন এবং নিরাপদ দূরত্ব বজায় রেখেই তাকে বিচরণ করতে দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধ চললে সৌদি আরব সবকিছু হারাবে: ইরানের বিশ্লেষক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৫১ পি.এম


যুদ্ধ চললে সৌদি আরব সবকিছু হারাবে: ইরানের বিশ্লেষক

যুদ্ধ চলতে থাকলে সৌদি আরবের অর্থনীতির জন্য গুরুতর সংকট সৃষ্টি হতে পারে এবং দেশটির তেল রপ্তানি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এমন সতর্কতা দিয়েছেন ইরানের বিশ্লেষক ও তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইয়্যেদ মোহাম্মদ আলী মারান্দি। তিনি উল্লেখ করেছেন যে, সৌদি আরবের অর্থনীতি মূলত তেলের ওপর নির্ভরশীল। ইয়েমেনের সঙ্গে সংঘাত বৃদ্ধি পেলে দেশটি বড় ধরনের অর্থনৈতিক এবং অভ্যন্তরীণ সংকটের সম্মুখীন হতে পারে।

সম্প্রতি আল মায়াদিনের ‘দ্য গ্র্যান্ড স্ট্যান্ডঅফ : ইরান অ্যান্ড দ্য ওয়ার্ল্ড’ অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেছেন। মারান্দি বলেন, সৌদি আরব ইতোমধ্যে অনেক কিছু হারিয়েছে এবং যদি যুদ্ধ অব্যাহত থাকে, তাহলে দেশটি সবকিছু হারানোর ঝুঁকিতে রয়েছে। তিনি আরও বলেন, সৌদি আরবের অর্থনীতি বহুমুখী নয়, বরং এটি প্রায় সম্পূর্ণরূপে তেলের ওপর নির্ভরশীল। ইয়েমেনের আনসারুল্লাহর সামনে হামলার জন্য অনেক গুরুত্বপূর্ণ লক্ষ্য রয়েছে।

তিনি সতর্ক করে বলেন, ইয়েমেন সৌদি আরবে হামলার তীব্রতা বাড়াতে পারে। তাঁর মতে, ইয়েমেন হামলা চালানোর সময় হিসাব-নিকাশ করে কাজ করছে। এ বিষয়ে অবগত ব্যক্তিরা তাঁকে জানিয়েছেন যে, দেশটি আরও শক্তিশালী হামলা চালানোর সক্ষমতা রাখে।

তবে মারান্দির দাবি, ইয়েমেন সৌদি আরবকে ধ্বংস করতে চায় না। বরং তাদের লক্ষ্য হলো সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে বোঝানো, যাতে তিনি যুদ্ধ বন্ধের জন্য উদ্যোগী হন। কিন্তু যদি সৌদি আরব হামলার মাত্রা বাড়ায়, তাহলে ইয়েমেনও পাল্টা হামলা জোরদার করবে। এতে সৌদি আরবের তেল রপ্তানি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এমন সতর্কতা দেন তিনি।

মারান্দি আরও বলেন, এমন পরিস্থিতিতে সৌদি শাসকগোষ্ঠী দেশের অভ্যন্তরে বিভিন্ন সমস্যার মুখোমুখি হবে। তিনি যুক্তরাষ্ট্রে সৌদি আরবের সম্পদ, বন্ড ও শেয়ারবাজারে বিনিয়োগের অর্থ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হতে পারে বলেও মন্তব্য করেন।

তার দাবি, যুক্তরাষ্ট্রের বন্ডবাজার নিয়ে সৌদি আরবের নিজেদেরও গুরুতর অর্থনৈতিক সমস্যা রয়েছে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব ও কাতারের শাসকদের যুক্তরাষ্ট্রে থাকা অর্থ তুলে নেওয়ার সুযোগ দেবেন কিনা, তা নিয়ে প্রশ্ন তোলেন মারান্দি। তাঁর মতে, যুক্তরাষ্ট্র সহজে তাঁদের অর্থ তুলে নিতে দেবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জয়পুরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২০ বছরের যুবক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৫২ পি.এম


জয়পুরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২০ বছরের যুবক নিহত

জয়পুরহাট সদর উপজেলার একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২০ বছর বয়সী মাহির ওয়াসিফ মিতুল নিহত হয়েছেন। রবিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের ডালিম ফিলিং স্টেশন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত মিতুল, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের শাহলাপাড়া গ্রামের আনোয়ারের পুত্র।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, মিতুল মোটরসাইকেল নিয়ে ক্ষেতলাল থেকে জয়পুরহাটের দিকে যাচ্ছিলেন। এ সময় তিনি ডালিম ফিলিং স্টেশন থেকে জ্বালানি নিয়ে বগুড়ার দিকে যাওয়ার পথে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়েন। এই ঘটনায় ঘটনাস্থলেই মিতুলের মৃত্যু ঘটে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম এই বিষয়ে মন্তব্য করে বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শান্তিগঞ্জে ডোবার পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

হামিদুল ইসলাম বিশেষ প্রতিনিধি

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

১২:২৬ এম


শান্তিগঞ্জে ডোবার পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাড়ির সামনের ডোবার পানিতে ডুবে আয়মান আহমেদ আদি (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আয়মান আহমেদ আদি ওই গ্রামের শহিদ আহমদ রিয়াদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যবর্তী কোনো একসময় খেলাধুলার পর শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনেরা বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পূর্ব পাশে অবস্থিত একটি ডোবার পানিতে শিশুটিকে পাওয়া যায়।

পরে তাকে উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১০ জনের লিভারপুলকে ৩-০ গোলে উড়িয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৩৯ এম


১০ জনের লিভারপুলকে ৩-০ গোলে উড়িয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি

অ্যানফিল্ডে শুরুতে লড়াই জমলেও, শেষ পর্যন্ত লিভারপুল ম্যানচেস্টার সিটির সামনে দাঁড়াতে পারেনি। দ্বিতীয়ার্ধে রায়ান গ্রাহানবাচের লাল কার্ড দেখার পর পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় সিটি। একের পর এক তিনটি গোল করে জয় নিয়ে মাঠ ছাড়ে মারেস্কার দল।

রোববার (১১ অক্টোবর) লিভারপুলের মাঠে সিটিজেনরা ৩-০ গোলে জয় লাভ করেছে। এই জয়ের ফলে তারা লিগে টানা ছয় ম্যাচে ছয় জয় নিয়ে শীর্ষস্থানে রয়েছে।

প্রথমার্ধে দুই দলই গোলের সুযোগ তৈরিতে ভুগছিল। বিরতির পর লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন বেকারের বিপক্ষে সিটির দু'টি ভালো সুযোগ থাকলেও তারা গোল করতে পারেনি। অন্যদিকে, দোনারুম্মার দুর্দান্ত ডাবল সেভে লিভারপুল গোলবঞ্চিত হয়।

৬২তম মিনিটে গ্রাহানবাচ দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। এরপরই ম্যাচের চিত্র পাল্টে যায়। ৬৫তম মিনিটে আর্লিং হলান্ড গোল করে সিটিকে এগিয়ে দেন। তিন মিনিট পর জেরেমি ডোকু ব্যবধান দ্বিগুণ করেন। ৭৮তম মিনিটে রায়ান চেরকির গোলে সফরকারীদের জয় নিশ্চিত হয়।

ছয় ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সিটি শীর্ষে রয়েছে। ১৫ পয়েন্ট নিয়ে আর্সেনাল দ্বিতীয় স্থানে রয়েছে। ৯ পয়েন্ট নিয়ে নবম স্থানে অবস্থান করছে লিভারপুল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%