প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাপান সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফিরতি ফ্লাইট (বিজি-৩৭৭) চলাকালীন অন্তত পাঁচটি যান্ত্রিক ত্রুটি চিহ্নিত হয়েছে। উড্ডয়নপূর্ব রক্ষণাবেক্ষণ নথির পর্যালোচনার মাধ্যমে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে।
এই ঘটনার পর গঠিত তদন্ত কমিটির রিপোর্ট ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে।
ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, ২৯ অক্টোবর জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের সঠিক মুহূর্তে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ভিভিআইপি উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশলী দল এবং স্থানীয় জাপানি টেকনিশিয়ানদের দীর্ঘ প্রচেষ্টার পর ত্রুটিগুলো মেরামত করা হয় এবং নির্ধারিত সময়ের প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।
এই অনভিপ্রেত ঘটনার পরদিন, ৩০ অক্টোবর, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ চার সদস্যের একটি উচ্চপর্যায়ের অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করে। তদন্তকালে উড়োজাহাজটির কারিগরি লগবুক, রক্ষণাবেক্ষণের রেকর্ড এবং অপারেশনাল নথি পর্যালোচনা করে কমিটি অন্তত পাঁচটি পৃথক যান্ত্রিক ত্রুটির সুস্পষ্ট প্রমাণ পায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন