প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নতুন মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে দলকে আরও শক্তিশালী করছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ইংলিশ উইঙ্গার অ্যান্থনি গর্ডনকে দলে ভেড়ানোর পর, কাতালান ক্লাবটি এবার জার্মান ফরোয়ার্ড কারিম আডেইয়েমিকেও আনুষ্ঠানিকভাবে দলে যুক্ত করেছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) একটি বিবৃতির মাধ্যমে বার্সেলোনা জানায়, বরুশিয়া ডর্টমুন্ড থেকে ২৪ বছর বয়সী এই রাইট উইঙ্গারকে পাঁচ বছরের জন্য ২০৩১ সাল পর্যন্ত চুক্তিতে দলে ভেড়ানো হয়েছে।
বার্সেলোনা দলবদলের আর্থিক অঙ্ক প্রকাশ করেনি, তবে ইউরোপের বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ক্লাবটি প্রায় ২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফির বিনিময়ে আডেইয়েমিকে দলে নিয়েছে। চুক্তিতে পারফরম্যান্সভিত্তিক বোনাসসহ ভবিষ্যতে খেলোয়াড়কে অন্য ক্লাবে বিক্রি করার ক্ষেত্রে একটি নির্দিষ্ট অংশ বরুশিয়া ডর্টমুন্ড পাবে এমন শর্তও সংযুক্ত করা আছে।
২০২২ সালে অস্ট্রিয়ান ক্লাব রেড বুল সালসবুর্গ ত্যাগ করে আডেইয়েমি ডর্টমুন্ডে যোগ দেন। জার্মান ক্লাবটির হয়ে তিনি সকল প্রতিযোগিতায় ১৪৬ ম্যাচে ৩৬ গোল করেছেন। দুর্দান্ত গতি ও আক্রমণাত্মক খেলায় তিনি ইতোমধ্যেই ইউরোপীয় ফুটবলে নিজের পরিচিতি প্রতিষ্ঠিত করেছেন।
২০২২-২৩ মৌসুমে ফ্রাইবুর্কের বিপক্ষে ম্যাচে, ঘণ্টায় ৩৬.৬৫ কিলোমিটার গতিতে দৌড়ে বুন্ডেসলিগার সর্বোচ্চ গতির নতুন রেকর্ড গড়েছিলেন আডেইয়েমি।
বার্সেলোনায় যোগ দিয়ে কোচ হান্সি ফ্লিকের অধীনে খেলার সুযোগ আবার ইতি ঘটছে তার। ফ্লিকের সহযোগিতায় ২০২১ সালে জার্মানির সিনিয়র জাতীয় দলে অভিষেক ঘটে আডেইয়েমির। নতুন মৌসুমে তার গতি, ড্রিবলিং এবং গোল করার সক্ষমতা বার্সেলোনার আক্রমণভাগে নতুন মাত্রা যোগ করার আশা করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন