১১:৩০ পি.এম
মিরসরাই উপজেলা ক্রীড়া ছাত্রদল, সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায়, বড়দারোগারহাট থেকে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করে বারইয়ারহাটে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন, যাদের নেতৃত্ব দেন মিরসরাই উপজেলা ক্রীড়া ছাত্রদল কমিটির আহ্বায়ক তরিকুর রহমান বাবু এবং সদস্য সচিব নাঈম সরকার।
আরও পড়ুন: ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ
তরিকুর রহমান বাবু ও নাঈম সরকার জানান, "মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিনের নির্দেশনায় মিরসরাই উপজেলা ছাত্রদল রাজপথে অতন্দ্র প্রহরীর মতো সর্বদা সজাগ রয়েছে।" তারা আরও বলেন, "শান্ত মিরসরাইকে কেউ অশান্ত করার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন