প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বুধবার সকালে চেঙ্গী স্কয়ার থেকে র্যালিটি শুরু হয়ে শহীদ জিয়া ভাস্কর্যে গিয়ে শেষ হয়। সেখানে নেতাকর্মীরা পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর পৌর টাউন হল মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা। প্রধান বক্তা হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য প্রদান করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোশারফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিঙ্কু, জেলা পরিষদ সদস্য ক্ষেত্র মোহন রোয়াজা, মহিলা দলনেত্রী মরিয়ম আক্তার, আকলিমা বেগম এবং জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য তাসলিমা সিরাজ সীমা।
বক্তারা উল্লেখ করেন, "দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে মহিলা দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।" তারা আগামী দিনের সকল আন্দোলন-সংগ্রামে মহিলা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে মহিলা দলের নেতৃবৃন্দসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন