প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বলিউডের ইমরান হাশমি দীর্ঘকাল ধরে 'সিরিয়াল কিসার' বা চুম্বন দৃশ্যে দক্ষ অভিনেতা হিসেবে পরিচিতি অর্জন করেছেন। ২০০৪ সালে 'মার্ডার' ছবির মাধ্যমে পর্দায় প্রবেশের পর থেকেই তার সাহসী ও ঘনিষ্ঠ দৃশ্যগুলো ব্যাপক আলোচনা সৃষ্টি করে এবং দর্শকদের মধ্যে একটি আলাদা পরিচিতি গড়ে তোলে। 'মার্ডার', 'জান্নাত', 'আশিক বানায়া আপনে' এবং 'রাজ থ্রি'-এর মতো ছবিতে চুম্বন দৃশ্যের জন্য তিনি দ্রুত এই তকমা লাভ করেন। তবে, চুম্বনপটু এই অভিনেতার সম্পদের পরিমাণ আপনাকে অবাক করবে।
বর্তমানে ‘গানমাস্টার জি৯’ ছবির জন্য পত্রিকার শিরোনামে থাকা ইমরান হাশমির মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১০৫ কোটি টাকা।
মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় ইমরানের একটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ১৬ কোটি টাকা। বাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জায় তিনি জাঁকজমকের চেয়ে সরলতাকেই বেশি গুরুত্ব দিয়েছেন। হালকা রঙ, কাঠের কাজ এবং খোলামেলা স্থান বাড়িটির বিশেষ আকর্ষণ। এতে একটি ব্যক্তিগত জিম এবং বইয়ের সংগ্রহ নিয়ে সাজানো একটি পাঠাগারও রয়েছে।
শুধু মুম্বাই নয়, গোয়াতেও ইমরানের সম্পত্তি রয়েছে। ২০১০ সালে সমুদ্রের ধারে তিনি একটি চারতলা বিলাসবহুল পেন্টহাউস কিনেছিলেন। ওই বাড়িতে একটি সুইমিংপুল, জিম এবং ছাদবাগান রয়েছে। শুটিংয়ের ব্যস্ততার মাঝে কিছুটা বিরতি পেলেই গোয়ায় সময় কাটাতে পছন্দ করেন এই অভিনেতা। এছাড়াও, লোনাভলায় প্রায় ১২ কোটি টাকা মূল্যের একটি ভিলা থাকার খবরও শোনা যায়।
এছাড়াও, হিমাচল প্রদেশে ইমরানের একটি বাড়ি রয়েছে বলে জানা যায়। মুম্বাইয়ের আন্ধেরি এলাকায় তার বাণিজ্যিক সম্পত্তিতেও বিনিয়োগ রয়েছে।
গাড়ির প্রতি ইমরানের বিশেষ আগ্রহ রয়েছে। তার সংগ্রহে একাধিক দামি গাড়ি রয়েছে। তালিকায় রয়েছে প্রায় ৩.২ কোটি টাকা মূল্যের লামবোঘিনি হুরাকেন, মারসিডিজ মেব্যাশ এস৫৬০, অডি এ৮ এল এবং রেঞ্জ রোভার ভোগ। এই গাড়িগুলোর মোট মূল্য ১৩ কোটি টাকারও বেশি হতে পারে।
উল্লেখযোগ্য, ২৭ নভেম্বর মুক্তি পেয়েছে ‘গানমাস্টার জি৯’। এই ছবিতে ইমরানের সঙ্গে জুটি বেঁধেছেন জেনেলিয়া দেশমুখ। ছবির রোম্যান্টিক দৃশ্যে জুটির রসায়ন দর্শকদের নজর কেড়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন