প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আজ দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধন হতে যাচ্ছে। রাজধানী ঢাকার জাতীয় স্টেডিয়ামে আজ টুর্নামেন্টের প্রথম দিনে মাঠে নামবে বিভিন্ন দল। বিকেল সাড়ে ৩টায় উদ্বোধনী ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে লড়াই শুরু হবে। এরপর রাত ৮ টায় স্বাগতিক বাংলাদেশ মুখোমুখি হবে ভুটানের সঙ্গে।
ফুটবলপ্রেমীদের জন্য মাঠের উত্তেজনার পাশাপাশি ম্যাচের সম্প্রচার এবং গ্যালারির টিকিটের ব্যবস্থা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যারা স্টেডিয়ামে বসে খেলা উপভোগ করতে চান, তাদের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্ব এবং সেমিফাইনালের প্রতিটি ম্যাচ-ডেতে অনুষ্ঠিত দুটি ম্যাচের জন্য একটি মাত্র টিকিটের মূল্য দিতে হবে। অর্থাৎ, দর্শকরা একই দিনে মাঠে দুটি ম্যাচ উপভোগ করতে পারবেন, এবং এর জন্য আলাদা টিকিট কেনার প্রয়োজন হবে না। দর্শকদের জন্য স্টেডিয়ামের প্রবেশদ্বার ম্যাচ শুরুর দেড় ঘণ্টা আগে খুলে দেওয়া হবে।
যারা স্টেডিয়ামে আসতে পারবেন না, তারা টেলিভিশন বা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ঘরে বসেই সাফের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে পারবেন। জনপ্রিয় ক্রীড়া চ্যানেল টি স্পোর্টস টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে। এছাড়াও, বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্ম টফি অ্যাপ ও ওয়েবসাইটে খেলা দেখা যাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন