প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যশোরের অভয়নগরে দলিল জালিয়াতির মাধ্যমে নামজারি করার অভিযোগে আল আমিন (৪৪) নামে এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ৩ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু এই দন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত আল আমিন উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বুনোরামনগর গ্রামের আব্দুল জলিল শেখের ছেলে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের সায়রাত সহকারী ইব্রাহিম হোসেন মুন্না জানান, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে বাঘুটিয়া ইউনিয়নের পাঁচুড়িয়া মৌজার একটি বিবদমান নামজারি শুনানিকালে জমির মূল দলিল এবং নামজারি খতিয়ানে অসঙ্গতি ধরা পড়ে।
এসময় জিজ্ঞাসাবাদে আল আমিন নামে এক যুবক দলিল জালিয়াতির কথা স্বীকার করেন। স্বীকারোক্তির ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে জেল ও জরিমানার আদেশ দেন। পরে দন্ডপ্রাপ্ত যুবককে অভয়নগর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু বলেন, ‘দলিল জালিয়াতি করে নামজারি করা দায়ে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন