প্রিন্ট এর তারিখঃ ২৯শে নভেম্বর, ২০২৬ইং; ০৮:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ ২৯শে নভেম্বর, ২০২৬ইং; ০৮:১৯ পি.এম
রাজশাহীকে রেশম শিল্পনগরী গড়তে রাসিকের সহযোগিতার আশ্বাস
রাজশাহীকে রেশম শিল্পনগরী হিসেবে গড়ে তুলতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
রবিবার (২৯ নভেম্বর) দুপুরে নগর ভবনে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোঃ তৌফিক আল মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এ আশ্বাস দেন।
এ সময় রেশম শিল্পের সম্প্রসারণ, উন্নয়ন ও বিদ্যমান কারখানার অবকাঠামো উন্নয়ন নিয়ে আলোচনা হয়। রেশম শিল্পের ঐতিহ্য ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে রাজশাহীকে শিল্পসমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন প্রশাসক।
সাক্ষাৎকালে রেশম উন্নয়ন বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং রাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।#
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন
কপিরাইট © ২০২৪-২৫ তালাশ বিডি.কম সর্বস্বত্ব সংরক্ষিত। || Design & Developed By "Talash BD Media Limited"