প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে একটি বাসের আঘাতে ৭ দিনমজুর নিহতের ঘটনায় জেলা প্রশাসন একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে আগামী তিন কার্যদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য।
শুক্রবার দুপুরে জেলা প্রশাসক তৌফিকুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তদন্ত কমিটির প্রধান করা হয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. মাসুদ হোসেন। এ ছাড়া তদন্তে জেলা পুলিশের একজন প্রতিনিধি এবং সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীও অন্তর্ভুক্ত রয়েছেন।
তৌফিকুর রহমান আরও জানান, স্থানীয় বাসিন্দাদের দাবির পরিপ্রেক্ষিতে দুর্ঘটনাস্থলে ইতিমধ্যে গতিরোধক স্পিড ব্রেকার নির্মাণের কাজ শুরু হয়েছে। দুর্ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারের জন্য সরকারি বিধি অনুযায়ী ২৫ হাজার টাকা এবং আহতদের প্রত্যেক পরিবারের জন্য ১৫ হাজার টাকা আর্থিক সহায়তা আজই পৌঁছে দেওয়া হবে।
জেলা প্রশাসক বলেছেন, হাসপাতাল কর্তৃপক্ষকে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, আহত শ্রমিকদের বিনামূল্যে চিকিৎসা ও সরকারি ওষুধ সরবরাহ নিশ্চিত করা হবে। চিকিৎসাধীনদের রক্তের প্রয়োজন উল্লেখ করে তিনি স্বেচ্ছায় রক্তদাতাদের শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে যোগাযোগ করার অনুরোধ জানান।
প্রসঙ্গত, ৭ আগস্ট শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সদর উপজেলার এরুলিয়া উচ্চবিদ্যালয়ের সামনে কাজের অপেক্ষায় থাকা শ্রমিকদের ওপর দিয়ে উঠিয়ে দেয়।
এই ঘটনায় ৭ দিনমজুর নিহত হন এবং আহত হয়েছেন অন্তত ১০ জন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন