প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বরগুনার বেতাগী উপজেলায় বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন, যার মধ্যে সার্বজনীন কেন্দ্রীয় কালী ও দুর্গা মন্দিরও রয়েছে।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় চিফ হুইপ বলেন, "ধর্ম যার যার, রাষ্ট্র সবার।" তিনি সকলকে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
তিনি আরও বলেন, রাষ্ট্রের দায়িত্ব হলো সব ধর্মের মানুষের অধিকার ও মর্যাদা রক্ষা করা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ সরকারি কার্যক্রমে কোনো বৈষম্য করা হয়নি বলেও তিনি উল্লেখ করেন।
পরিদর্শনের সময় বেতাগীর সার্বজনীন কেন্দ্রীয় কালী ও দুর্গা মন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি মনি শংকর ও বরুণ কৃষ্ণ কর্মকার তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং উত্তরীয় পরিয়ে বরণ করেন।
এ সময় পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে চিফ হুইপের কাছে একটি মডেল মন্দির নির্মাণের দাবি জানানো হয়।
এ সময় বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার, বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা, বেতাগী থানার ওসিসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন