প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শেরপুরের ঝিনাইগাতীর রাজগঞ্জ ইউনিয়ন ভূমি কার্যালয়ে দুর্বৃত্তদের দ্বারা আগুন লাগানো হয়েছে। বৃহস্পতিবার ভোরে মালিঝিকান্দা ও হাতিবান্দা ইউনিয়ন ভূমি কার্যালয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুটি ইউনিয়ন ভূমি কার্যালয়ের কার্যক্রম মূলত একটি কার্যালয় থেকেই পরিচালিত হয়ে আসছে।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানানো হয়েছে, ২৫ নভেম্বর বুধবার ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজারের রাজগঞ্জ ইউনিয়ন ভূমি কার্যালয়ের কাজ শেষ করে কর্মকর্তারা কার্যালয়ে তালা দিয়ে চলে যান। এরপর বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা কার্যালয় থেকে ধোঁয়া বের হতে দেখেন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ঝিনাইগাতী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন লাগার কারণে ভূমি কার্যালয়ের ভেতরে থাকা বেশিরভাগ কাগজপত্র এবং আসবাবপত্র পুড়ে যায়। ভবনের একাংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন এবং পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় বাসিন্দা হারুন-অর-রসিদ মন্তব্য করেন, "কে বা কারা আগুন দিয়েছে তা আমি দেখিনি, তবে এটি নাশকতামূলক কর্মকাণ্ড। এতে আমাদের অনেক ক্ষতি হয়েছে। এখন জমির কাগজপত্র তুলতে গেলে হয়রানির স্বীকার হতে হবে।"
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভাগত সরকার জানান, বিআরএস রেকর্ডের কিছু বই ছাড়া অন্যান্য সব নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
জেলা পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, "এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে তদন্ত কার্যক্রম চলমান।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন