প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সভায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের প্রস্তুতিমূলক আলোচনাও করা হয়।
বৃহস্পতিবার (তারিখ উল্লেখযোগ্য) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক আলম, বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) আল মাহমুদ চৌধুরী, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল আলম শ্যামল, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফরহাদ আলম চৌধুরী, রহনপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার কামাল হোসেন, বিএনপি ও সাংবাদিক নেতা আসাদুল্লাহ আহমেদ এবং সাংবাদিক আতিকুল ইসলাম আজম ও নাহিদ ইসলাম প্রমুখ।
সভায় রহনপুর এলাকার যানজট নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদ, মাদক ব্যবসা নির্মূল এবং সড়ক ডাকাতি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করে আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন