০৯:৫৭ পি.এম
হাসিখুশি ও খেলাধুলায় মেতে থাকার বয়সে সাত বছরের শিশু আনাবিয়া হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়াই করছে। বাগেরহাটের চিতলমারী উপজেলার ডোবাতলা গ্রামের সোহেল শেখ ও প্রিয়া আক্তার দম্পতির কন্যা আনাবিয়া দেড় বছর ধরে ‘সিভিয়ার অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া’ নামে একটি জটিল রোগে আক্রান্ত। অর্থের অভাবে বর্তমানে তার চিকিৎসা থমকে রয়েছে।
চিকিৎসকদের মতে, শরীরে পর্যাপ্ত রক্তকণিকা ও প্লাটিলেট তৈরি না হওয়ায় আনাবিয়ার প্লাটিলেট প্রায়ই এক থেকে দুই হাজারে নেমে আসে। এর ফলে তার দাঁত ও মুখ দিয়ে রক্তক্ষরণ ঘটে। প্রাণ রক্ষার জন্য এ পর্যন্ত শিশুটিকে শতাধিকবার রক্ত দিতে হয়েছে। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আনাবিয়াকে সুস্থ করতে দ্রুত বিদেশে নিয়ে ‘বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট’ করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা, যার জন্য প্রয়োজন প্রায় ৪০ লাখ টাকা।
আনাবিয়ার মা প্রিয়া আক্তার জানিয়েছেন, দীর্ঘদিন ধরে মেয়ের চিকিৎসার খরচ বহন করে আসছিলেন তার খালা লাইজু আক্তার রিয়া। চিকিৎসার খরচ চালাতে গিয়ে পরিবারটি এখন সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছে।
আরও পড়ুন: খুলনায় কোস্টগার্ডের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ
লাইজু আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আনাবিয়াকে আমি সন্তানের মতো ভালোবাসি। সে বাঁচতে চায়, খেলতে ও স্কুলে যেতে চায়। কিন্তু এই বিশাল অঙ্কের টাকা জোগাড় করার সামর্থ্য আমাদের নেই।’
অকালে যেন এই শিশুটি ঝরে না যায়, সেজন্য পরিবারটি প্রধানমন্ত্রীর সুদৃষ্টি এবং দেশ-বিদেশের হৃদয়বান বিত্তবানদের কাছে জরুরি আর্থিক সহায়তার আবেদন জানিয়েছে।
সাহায্য পাঠানোর ঠিকানা: বিকাশ (ব্যক্তিগত): ০১৪০২১৮৮৪৮৩
ব্যাংক হিসাব: লাইজু আক্তার, হিসাব নম্বর: ২২২৩৭০৮৬৩৮০০১, সিটি ব্যাংক পিএলসি, মগবাজার শাখা, ঢাকা। যোগাযোগ: ০১৩১৪০৭১৫০৪
আরও পড়ুন: খুলনায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়নের জন্য গণবিজ্ঞপ্তি জারি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন