প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন ভারত সরকারের ‘স্বচ্ছতা হি সেবা’ কর্মসূচি পালন করেছে। এই কর্মসূচির আওতায় আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার বারিধারায় হাই কমিশনের কর্মকর্তাদের স্বচ্ছতা শপথ পাঠ করান বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দিনেশ ত্রিবেদী।
ভারতীয় হাই কমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছে, “ভারতীয় হাই কমিশন, ঢাকা ‘স্বচ্ছতা মে সহভাগ, স্বচ্ছ ভারত, বিকশিত ভারত’ প্রচারাভিযানের পালন করেছে এবং পরিচ্ছন্নতা, জনসম্পৃক্ততা এবং আরও পরিচ্ছন্ন, সবুজ ও টেকসই ভবিষ্যতের প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এই উপলক্ষ্যে, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার শ্রী দিনেশ ত্রিবেদী ঢাকার ভারতীয় হাই কমিশনের ভারতীয় কর্মকর্তাগণকে স্বচ্ছতা শপথ পাঠ করান।”
পোস্টে আরও উল্লেখ করা হয়, এই প্রচারাভিযান স্বচ্ছতার লক্ষ্যে সম্মিলিত উদ্যোগ, দায়িত্বশীল বর্জ্য ব্যবস্থাপনা এবং টেকসই অনুশীলনে উৎসাহিত করে, যা স্বচ্ছ ভারত ও বিকশিত ভারতের লক্ষ্যে অবদান রাখে।
‘স্বচ্ছতা হি সেবা’ কর্মসূচি ভারত সরকারের স্বচ্ছ ভারত মিশনের অধীনে একটি প্রচারাভিযান। এই অভিযানের মূল উদ্দেশ্য হল, দেশজুড়ে স্বচ্ছতা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে জনগণকে সচেতন করা এবং তাদের অংশগ্রহণে উৎসাহিত করা, যা একটি আবর্জনামুক্ত ও পরিচ্ছন্ন ভারত গড়ার লক্ষ্যে কাজ করে।
চলতি বছরের ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে এ কর্মসূচি। মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী (২ অক্টোবর) উপলক্ষ্যে এই প্রচারণা চালানো হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন