প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মানিকগঞ্জে ডেঙ্গুর পরিস্থিতি এখনও অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। সরকারি হাসপাতালে ২৬ জন এবং বেসরকারি হাসপাতালে তিনজন শনাক্ত হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৫ জন ডেঙ্গু রোগী।
বুধবার (৪ নভেম্বর) মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আটজন, মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, শিবালয় উপজেলায় চারজন এবং সাটুরিয়া উপজেলায় চারজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ ছাড়া মানিকগঞ্জের মন্নু মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন শনাক্ত হয়েছেন।
বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি ৭৫ জন রোগীর মধ্যে সদর হাসপাতালে ১৬ জন, সিংগাইরে দুজন, ঘিওরে পাঁচজন, শিবালয়ে চারজন, সাটুরিয়ায় আটজন, দৌলতপুরে দুজন, মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ২৭ জন এবং মননো মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন চিকিৎসাধীন রয়েছেন। হরিরামপুর উপজেলায় বর্তমানে কোনো রোগী ভর্তি নেই।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ৪ নভেম্বর পর্যন্ত জেলায় মোট ২ হাজার ৬৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে সরকারি হাসপাতালে ১ হাজার ৫৬৬ জন এবং বেসরকারি হাসপাতালে ৪৯৮ জন শনাক্ত হয়েছেন। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৯৮৯ জন। ডেঙ্গুতে এ পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন