প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়নের ক্ষেত্রে বিশেষ করে বিমান চলাচলের নিরাপত্তা ও সুরক্ষা আরও জোরদার করার উদ্যোগে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইকাও) পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি প্রদান করেছে।
সম্প্রতি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত পূর্ণ মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার পর তাকে অভিনন্দন জানিয়ে আইকাও একটি চিঠি প্রেরণ করে, যেখানে তারা এই আশ্বাস দেয়।
আইকাও কাউন্সিলের প্রেসিডেন্ট তোশিউকি ওনুমা এবং মহাসচিব হুয়ান কার্লোস সালাজার মন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান।
আইকাওর এই দুই শীর্ষ কর্মকর্তা উল্লেখ করেন যে, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচলের উন্নয়ন এবং নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে সংস্থাটি বাংলাদেশের সঙ্গে পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখবে।
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচলের মানদণ্ড এবং সুপারিশকৃত কার্যপদ্ধতি প্রণয়নে আইকাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংস্থাটি সদস্য দেশগুলোর সঙ্গে সহযোগিতা করে নিরাপদ, সুরক্ষিত ও সুশৃঙ্খলভাবে বিমান চলাচল খাতের বিকাশে সহায়তা করে।
বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়ন, বিমানবন্দর অবকাঠামোর আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে বিমান চলাচলের নিরাপত্তা ও সুরক্ষা জোরদারে আইকাওর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
চিঠিতে আইকাওর শীর্ষ দুই কর্মকর্তা মন্ত্রী মিল্লাতের নতুন দায়িত্ব পালনে তার সর্বাত্মক সাফল্য কামনা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন