প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে মুক্তিপণের দাবিতে ১০ জন জেলেকে অপহরণের ঘটনা ঘটেছে। জানা গেছে, শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের আমির আলী এবং দাতিনাখালী গ্রামের আলম সানার নেতৃত্বাধীন দুটি বাহিনী তাদের অপহরণ করেছে।
অপহৃত জেলেদের মধ্যে রয়েছেন—শ্যামনগর উপজেলার ডুমুরিয়া গ্রামের রুবেল, ইমরান, খোরশেদ, ছোটভেটখালী গ্রামের নুরুজ্জামান, কালিঞ্চি গ্রামের সিদ্দিক গাজী, জহুর আলী, সিংহড়তলী গ্রামের সুরাত আলী এবং কয়রা উপজেলার মোমিন মোড়ল, দিদারুল ও ইমরান।
জিম্মি জেলেদের স্বজনরা এবং সুন্দরবন থেকে ফিরে আসা কয়েকজন জেলে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, প্রতিটি নৌকায় তিনজন করে জেলে অবস্থান করছিলেন। এ সময় জলদস্যুরা প্রতিটি নৌকা থেকে একজন করে জেলেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। অপহৃতদের মধ্যে নুরুজ্জামান, দিদারুল ও ইমরানসহ নয়জনের মুক্তির জন্য মাথাপিছু এক লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হয়েছে। তবে সুরাত আলীর কাছে তুলনামূলক কম টাকা দাবি করা হলেও নির্দিষ্ট কোনো অংক এখনো প্রকাশ করা হয়নি।
দরিদ্র জেলে পরিবারগুলো তাদের অসহায়ত্ব প্রকাশ করে বলেন, বনবিভাগের গণচুক্তি এবং বনদস্যুদের মাসিক চাঁদাবাজিতে বনজীবীরা কষ্টে দিন কাটাচ্ছে। মুক্তিপণের চাপ তাদের সহ্যের সীমা পেরিয়ে গেছে। তারা এর দ্রুত ও স্থায়ী সমাধান দাবি করেছেন।
এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলাম জানান, জেলেদের মাধ্যমে তাঁরা কয়েকজন জেলেকে অপহরণের বিষয়টি জানতে পেরেছেন। খবর পাওয়ার পর বনবিভাগের টহল টিম ও স্মার্ট টিমের সদস্যরা সুন্দরবনে অভিযান চালিয়ে যাচ্ছে। তবে বিশাল সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় কেবল বনবিভাগের একার পক্ষে বনদস্যুদের বিরুদ্ধে কার্যকর অভিযান চালানো খুবই দুরূহ ব্যাপার।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম বলেন, বনদস্যুরা সাধারণত জেলেদের জিম্মি করার পর পরিবারগুলো গোপনে তাদের সাথে সমঝোতা করে ফেলে। এর ফলে জিম্মি জেলেরা মুক্তি পেয়ে ফিরে এলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো তথ্য দিতে রাজি হন না। তবে মুক্তিপণের টাকা লেনদেনের কাজে ব্যবহৃত মোবাইল নম্বরগুলোর মালিক শনাক্ত করার মাধ্যমে দস্যুদের আটকে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন