প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অভিনেত্রী মৌসুমী হামিদ নতুন অতিথির আগমনের খবর দিলেন। তিনি রাজধানীর একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। সন্তানের নাম রাখা হয়েছে ‘ওহী বিন ওয়াদুদ’।
মৌসুমী হামিদ নবজাতককে কোলে পাওয়ার আনন্দ প্রকাশ করে বলেন, ‘আমার রাজপুত্র হয়েছে। তার নাম রেখেছি ওহী বিন ওয়াদুদ। তাকে নিয়েই এখন অনেক ব্যস্ত আছি।’
মাতৃত্বের নতুন এই অধ্যায় এবং অনুভূতি নিয়ে গ্লিটজকে তিনি জানান, ‘এটা এক ভিন্ন অনুভূতি। ছেলেকে খাওয়ানো, ঘুম পাড়ানো, তার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া। দারুণ সময় কাটছে। এটা আসলে বোঝানো যাবে না।’
গত জুলাইয়ে মা হওয়ার সুখবর জানানোর পাশাপাশি প্রথমবারের মতো স্বামী আবদুল ওয়াদুদকে প্রকাশ্যে আনেন এই অভিনেত্রী। সে সময় মৌসুমী জানিয়েছিলেন, দীর্ঘ ১৪ বছরের বন্ধুত্বের সম্পর্ক থেকেই বিয়ের পিঁড়িতে বসেন তারা; পারস্পরিক চিন্তাভাবনার মিলই তাদের একসঙ্গে পথচলার মূল ভিত্তি।
মিডিয়ায় মৌসুমী হামিদ লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে পা রাখেন। তিনি এক যুগেরও বেশি সময় ধরে ছোটপর্দার নাটকে অভিনয়ের পাশাপাশি বড়পর্দার চলচ্চিত্র এবং ওটিটি মাধ্যমেও পরিচিত মুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন