প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কিশোরগঞ্জের ভৈরবে ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে কমলপুর নয়াবাড়ি ও সাধু মিয়ার বাড়ির লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নয়াবাড়ির পক্ষের একযুবকে গুরুতর আহত অবস্থায় ঢাকা নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দৈনিক আজকের পত্রিকার ভৈরব প্রতিনিধি এম.আর রুবেল। তাঁর অভিযোগ, নয়াবাড়ির আরফাত মিয়ার নেতৃত্বে কয়েকজন তাঁর ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করেন এবং মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেন।
১৩ নভেম্বর, শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘন্টাব্যাপী সংঘর্ষে জড়িয়ে পড়েন।
হামলার শিকার সাংবাদিক এম.আর রুবেল বলেন, সংঘর্ষের খবর পেয়ে পেশাগত দায়িত্ব পালনের জন্য ঘটনাস্থলে যান তিনি। তখন সেখানে পুলিশ সদস্যদের উপস্থিতিতে দুই পক্ষকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই দিকে অবস্থান করতে দেখেন। ঘটনার বিষয়ে কয়েকজনের সঙ্গে কথা বলে নয়াবাড়ির লোকজনের পেছনে দাঁড়িয়ে মোবাইল ফোন বের করে প্রায় ১০ সেকেন্ডের একটি ভিডিও ধারণ করেন। এ সময় নয়াবাড়ির আরফাত মিয়ার নেতৃত্বে ১৫-২০জন যুবক তাঁর ওপর হামলা চালান। তাঁকে মারধর করে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, এ সময় দুই যুবক তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে হামলাকারীরা দা ও বল্লম নিয়ে তাঁদের ওপরও হামলার চেষ্টা করেন। প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করেন তিনি। একপর্যায়ে জুতা ফেলে চলন্ত একটি রিকশায় উঠে ঘটনাস্থল থেকে চলে যান। পরে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন। এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও বিরোধের সূত্রপাত হয়। একপর্যায়ে তা উত্তেজনায় রূপ নেয়। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় সালিশ-বৈঠকের কথা ছিল। তবে বৈঠকের আগেই বিকেলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে স্থানীয়দের দাবি।
সাংবাদিক এম.আর রুবেলের ওপর হামার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ফেসবুক পোস্ট করছেন। এবং হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্ত শাস্তির দাবির জানান।
এবিষয়ে ভৈরব থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, দু'পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়ে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন