প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জনপ্রিয় নাট্যধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়ার গুঞ্জন উঠেছে অভিনেতা সাইদুর রহমান পাভেল সম্পর্কে। সম্প্রতি তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
এর আগে পাভেলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। ভিডিওটি নিয়ে নেটিজেনদের মধ্যে বিভিন্ন আলোচনা ও সমালোচনা চলছিল। এর পরপরই নতুন অভিনয়শিল্পীদের তালিকায় পাভেলের নাম অনুপস্থিত থাকায় গুঞ্জন আরও জোরালো হয়।
বৃহস্পতিবার পরিচালক কাজল আরেফিন অমি তার ফেসবুক অ্যাকাউন্টে ‘ব্যাচেলর পয়েন্ট’র শিল্পীদের একটি তালিকা প্রকাশ করেন। সেখানে ধারাবাহিকটির পরিচিত ও নিয়মিত শিল্পীদের নাম থাকলেও সাইদুর রহমান পাভেলের নাম দেখা যায়নি। এই বিষয়টি পাভেলকে ধারাবাহিক থেকে বাদ দেওয়ার গুঞ্জনে নতুন মাত্রা যোগ করেছে।
তবে পাভেলকে সত্যিই ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ দেওয়া হয়েছে কিনা, সে সম্পর্কে নির্মাতা কাজল আরেফিন অমি অথবা অভিনেতার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরটিকে আপাতত গুঞ্জন হিসেবেই গণ্য করা হচ্ছে।
‘ব্যাচেলর পয়েন্ট’ দীর্ঘদিন ধরে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। ধারাবাহিকটির বিভিন্ন চরিত্র ও অভিনয়শিল্পীকে নিয়ে দর্শকদের আগ্রহ সবসময় তুঙ্গে থাকে। তাই নতুন তালিকায় পাভেলের নাম অনুপস্থিত থাকায় স্বাভাবিকভাবেই কৌতূহল সৃষ্টি হয়েছে। এখন দেখার বিষয়, ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন পর্বগুলোতে পাভেলকে দেখা যাবে কিনা। নির্মাতা অথবা অভিনেতার পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য এলেই গুঞ্জনের অবসান হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন