প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মুন্সীগঞ্জ, ২৯ নভেম্বর, ২০২৬ : জেলায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. খালেদ হোসেন মাঝিকে (৪১) গ্রেফতার করেছে স্পোশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
গ্রেফতার হওয়া খালেদ হোসেন মাঝি লক্ষীপুর জেলার রায়পুর থানার চরবংশি এলাকার মো. হোসেন মাঝির পুত্র।
স্পোশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৫ টায় স্পোশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ সিপিএসসি লালবাগ ক্যাম্পের অভিযাত্রিক দলের সহযোগিতায় মুন্সীগঞ্জ সদর উপজেলার দক্ষিণ ইসলামপুর যোগিনী ঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানের সময় মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. খালেদ হোসেন মাঝিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া মো. খালেদ হোসেন মাঝি লক্ষীপুর জেলার রায়পুর থানায় একটি মাদক মামলায় ১ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন