প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ ইলেকট্রিক ভেহিকল অ্যান্ড মোবিলিটি এক্সিবিশন (বিইভিএমএক্স) ২০২৬-এ নতুন ইলেকট্রিক টু-হুইলার ব্র্যান্ড ‘আরএক্স’ উন্মোচন করেছে র্যাংগসএক্স। এই উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের মানুষের কাছে বৈদ্যুতিক যানবাহনকে আরও সহজলভ্য ও ব্যবহারোপযোগী করার লক্ষ্য নির্ধারণ করেছে।
রোববার (২৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, র্যাংগস মটরস লিমিটেডের বৈদ্যুতিক যানবাহনভিত্তিক স্ট্যাটেজিক বিজনেস ইউনিট র্যাংগসএক্স, যা বাজারে তিনটি ইলেকট্রিক স্কুটার নিয়ে এসেছে। মডেলগুলো হলো আরএক্স-ইএস৩, টি৬০ ও জেডএস। বাংলাদেশের সড়ক পরিস্থিতি, সরকারি নীতিমালা এবং গ্রাহকদের চাহিদা অনুযায়ী এই মডেলগুলো বিশেষভাবে তৈরি করা হয়েছে। প্রতিটি স্কুটারে রয়েছে দীর্ঘস্থায়ী লিথিয়াম আয়রন ফসফেট (এলএফপি) ব্যাটারি, যা সহজেই খুলে সুবিধামতো স্থানে চার্জ করা সম্ভব। ১২ ইঞ্চি চাকা, বাংলাভাষা সমর্থিত ডিজিটাল ডিসপ্লে, আকর্ষণীয় কালার ভ্যারিয়েন্ট এবং প্রতিযোগিতামূলক সাশ্রয়ী মূল্যও রয়েছে। শিগগিরই আরএক্সের আরও একটি মডেল এম৯ বাজারে আনার পরিকল্পনা রয়েছে।
এছাড়া, প্রদর্শনীতে আন্তর্জাতিক ইলেকট্রিক মোটরসাইকেল ব্র্যান্ড ট্রমক্সের পরিচয় করিয়ে দেওয়া হয়, যা ইতালীয় ডিজাইন, আধুনিক প্রযুক্তি ও তরুণ প্রজন্মের চাহিদার সমন্বয়ে তৈরি। ডংফেং ইএম২৬ ইলেকট্রিক ডেলিভারি ভ্যান এবং ইএম২৭ মডেলের ১৪ আসনের ইলেকট্রিক মাইক্রোবাসও প্রদর্শিত হয়েছে। ইতোমধ্যে ডিএইচএল এক্সপ্রেসকে ডংফেং ইলেকট্রিক ভ্যান সরবরাহের মাধ্যমে দেশের বৃহত্তম বাণিজ্যিক বৈদ্যুতিক যানবাহনের বহর গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে র্যাংগসএক্স।
র্যাংগস গ্রুপের অটোমোটিভ ডিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহমেদ শাহরিয়ার আনোয়ার মন্তব্য করেন, ‘আমাদের লক্ষ্য বাংলাদেশে বৈদ্যুতিক যানবাহনকে দৈনন্দিন জীবনে ব্যবহারের একটি বাস্তবসম্মত বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত করা। আরএক্সের মাধ্যমে আমরা গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী তৈরি ইলেকট্রিক স্কুটার নিয়ে এসেছি, যার পেছনে রয়েছে র্যাংগস গ্রুপের দীর্ঘদিনের অভিজ্ঞতা, আস্থা ও প্রতিশ্রুতি।’
হেড অব মার্কেটিং সাব্বির নেওয়াজ বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু আরেকটি কম দামের ইলেকট্রিক বাইক বাজারে আনা নয়। আমরা এমন একটি পূর্ণাঙ্গ ইভি ইকোসিস্টেম গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছি, যা বাংলাদেশে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহারকে আরও বাস্তবসম্মত, সুবিধাজনক ও সহজলভ্য করে তুলবে।’
জানা যায়, প্রদর্শনীতে দর্শনার্থীরা র্যাংগসএক্সের বিভিন্ন মডেলের যানবাহন সরাসরি দেখার সুযোগ পাবেন এবং নির্ধারিত আউটডোর টেস্ট-রাইড জোনে ইলেকট্রিক স্কুটার চালানোর অভিজ্ঞতা নিতে পারবেন। প্রদর্শনী উপলক্ষে আরএক্স স্কুটার কেনায় ৫ হাজার টাকা ছাড় প্রদান করা হচ্ছে। ডেলিভারি ও রাইড-শেয়ারিং পার্টনারদের জন্য বিশেষ ১০ হাজার টাকা ছাড় এবং লাকি ড্রয়ের মাধ্যমে আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া, ডংফেং ইএম২৬ বা ইএম২৭ প্রি-বুকিং করলে গ্রাহকরা ইনস্টলেশনসহ একটি ৭.৪ কিলোওয়াট এসি ইভি চার্জার বিনামূল্যে পাবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন