প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফরিদপুরের মধুখালীতে দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থী এইচএসসি প্রাক্-নির্বাচনী পরীক্ষার খাতায় প্রশ্নের উত্তর না লিখে সরকারের কাছে বউ চেয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, পরীক্ষার খাতায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়েও কটাক্ষ করে কিছু লেখা রয়েছে।
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় ওই শিক্ষার্থীর বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই শিক্ষার্থী সরকারি আইনউদ্দিন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
কলেজ সূত্রে জানা গেছে, গত ১২ অক্টোবর ইসলামী ইতিহাস পরীক্ষায় অংশগ্রহণ করে ওই শিক্ষার্থী প্রশ্নের উত্তর না লিখে খাতায় বউ চেয়ে একটি লেখা লেখেন। তার লেখায় উল্লেখ রয়েছে, ‘মানুষ কি চায় তা আমি জানি না, কিন্তু আমি জানি বাংলার যুবক আজ বাঁচতে চায়, বাংলার যুবক ভালোবাসা চায়, বাংলার যুবক একটা বউ চায়।... তাই আমি সরকারকে বলতে চাই (আমার বন্ধুদের) একটা করে হলেও বউ দেওয়া উচিত, নাইলে আর তাদেরকে বাঁচানো যাচ্ছে না।’
এছাড়া, পরীক্ষার খাতায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটাক্ষ করার অভিযোগও উঠেছে।
কলেজের ইসলামী ইতিহাস বিভাগের প্রভাষক মো. জাহিদুল ইসলাম জাহিদ জানান, ওই পরীক্ষায় ৯২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। তিন-চার দিন আগে খাতা মূল্যায়নের সময় তিনি ওই শিক্ষার্থীর খাতায় এসব লেখা দেখতে পান এবং পরে বিষয়টি কলেজের অধ্যক্ষকে জানান।
তিনি বলেন, পরীক্ষার খাতায় এ ধরনের লেখা একজন শিক্ষার্থীর কাছ থেকে প্রত্যাশিত নয়। বিষয়টি দুঃখজনক ও লজ্জাজনক।
মধুখালী সরকারি আইনউদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদীপ কুমার সরকার বলেন, বিষয়টি দুঃখজনক ও লজ্জাজনক। শিক্ষার্থীদের কখনোই এ ধরনের শিক্ষা দেওয়া হয়নি। ওই শিক্ষার্থীর বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে তার বাবাকে কলেজে এসে অধ্যক্ষের সঙ্গে দেখা করতে বলা হয়েছে।
এ বিষয়ে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান বলেন, বিষয়টি আগে তার জানা ছিল না। কলেজ কর্তৃপক্ষও তাকে কিছু জানায়নি। এখন বিষয়টি জেনেছেন এবং গুরুত্বসহকারে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে অভিযুক্ত শিক্ষার্থী ও তার বাবার বক্তব্য পাওয়া যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন