০৫:২১ পি.এম
দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সচিব হিসেবে মো. সাইদুর রহমান খান যোগদান করেছেন। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের একজন সদস্য।
গত ৩০ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে দুদকের সচিব হিসেবে পদায়ন করার একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এর পূর্বে, তিনি গত ৫ জানুয়ারী থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
শিক্ষাজীবনে, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্যে অনার্স ও মাস্টার্স ডিগ্রী অর্জন করেছেন। তাঁর শিক্ষায় এম এ ডিগ্রীও রয়েছে। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং লন্ডনের গ্রীনউইচ ইউনিভারসিটি থেকে উচ্চতর ডিগ্রী লাভ করেন।
আরও পড়ুন: দেশের অর্থনীতি তিন কাঠামোগত ফাঁদে আটকে, দারিদ্র্য ও বিনিয়োগে স্থবিরতা
তাঁর জন্মস্থান রাজশাহী। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত এবং তাঁর স্ত্রীর পেশা গৃহিনী। তিনি এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন