প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর খিলগাঁওয়ের তালতলা মার্কেট এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যার পরিপ্রেক্ষিতে পালানোর সময় এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। আটক যুবকের নাম মো. মাজহারুল, বয়স ৩২ বছর।
আকতার হোসেন খিলগাঁও থানার বরাত দিয়ে জানান, মঙ্গলবার সন্ধ্যা ৫টা ৪৭ মিনিটের দিকে শহীদ বাকি সড়কের দিক থেকে এসে খিলগাঁও তালতলা মার্কেটের ২ নম্বর প্রবেশ গেটের নিকটবর্তী রাস্তার ডান পাশে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের পর পালানোর সময় স্থানীয় জনতার সহযোগিতায় মাজহারুলকে আটক করে খিলগাঁও থানার পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামতও জব্দ করা হয়।
উপ-পুলিশ কমিশনার আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন