প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মৌলভীবাজারের কমলগঞ্জ সদর ইউনিয়নের বালিগাঁও গ্রামের ফার্নিচার ব্যবসায়ী কবির মিয়ার বাড়ি থেকে আপত্তিকর অবস্থায় এক নারী ও চার যুবককে আটক করেছে স্থানীয় এলাকাবাসী এবং পরে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশাও আটক করে পুলিশ।
এটি সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বালিগাঁও গ্রামের ফার্নিচার ব্যবসায়ী কবির মিয়ার বাড়িতে আপত্তিকর অবস্থায় এক নারী ও চার যুবককে দেখতে পেয়ে এলাকাবাসী তাঁদের আটক করে। পরে পুলিশকে খবর দেওয়া হলে এসআই মিটু রায় ঘটনাস্থলে এসে আটক ব্যক্তিদের থানায় নিয়ে আসেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশাও আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— লাকি বেগম, পিতা কনা মিয়া, গ্রাম লংগুর পাড়; সুহেল উরাং, পিতা রতন উরাং, মিরতিংগা চা বাগান; স্বপন শব্দ কর, পিতা বকুল শব্দ কর, গ্রাম ধিতেশ্বর; আব্দুর রউফ, পিতা আছকির মিয়া, গ্রাম শ্রীরামপুর এবং ফয়ছল মিয়া, পিতা মনর মিয়া, গ্রাম শ্রীরামপুর।
এসআই মিটু রায় বলেন, "কমলগঞ্জ সদর ইউনিয়নের বালিগাঁও গ্রামের ফার্নিচার ব্যবসায়ী কবির মিয়ার বাড়ি থেকে আপত্তিকর অবস্থায় এলাকাবাসী তাঁদের আটক করে থানায় খবর দিলে আমরা ওই বাড়ি থেকে তাঁদের আটক করে থানায় নিয়ে আসি।"
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ এবং জব্দ করা যানবাহন সম্পর্কে পুলিশের বিস্তারিত বক্তব্য জানা যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন