প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলা গানের আলোচিত শিল্পী মাইনুল আহসান নোবেল একসময় তার কণ্ঠ ও গায়কীর মাধ্যমে শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া সৃষ্টি করেছিলেন। কলকাতার ‘সারেগামাপা’ অনুষ্ঠানে অংশগ্রহণের পর তিনি পরিচিতি অর্জন করেন এবং তার সামনে বড় সম্ভাবনা তৈরি হয়। দেশের পাশাপাশি কলকাতাতেও তিনি গান ও কনসার্ট নিয়ে ব্যস্ত হয়ে উঠেছিলেন।
তবে পরবর্তীতে বিভিন্ন বিতর্ক এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে নোবেল সেই সম্ভাবনাময় পথ থেকে অনেকটাই দূরে সরে যান। বিভিন্ন সময় তার কর্মকাণ্ড নিয়ে সমালোচনা হয়েছে এবং এমনকি তাকে কারাগারেও যেতে হয়েছে। তার এই অবস্থায় সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার আশিকুজ্জামান টুলু আক্ষেপ প্রকাশ করেছেন।
১০ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় টুলু নোবেলের প্রতিভা নিয়ে নিজের হতাশা প্রকাশ করেন। তিনি মনে করেন, নোবেলের কণ্ঠ ও গায়কীতে এমন কিছু ছিল যা তাকে সংগীতের অনেক উঁচু জায়গায় নিয়ে যেতে পারত। কিন্তু নিজের সিদ্ধান্ত ও জীবনযাপনের কারণে সেই প্রতিভা নষ্ট হয়ে গেছে বলে তিনি আক্ষেপ করেন।
নোবেলের ‘কী আগুন জ্বলছে বুকে’ গানটির প্রসঙ্গে টুলু তার গায়কী, কণ্ঠের প্রকাশভঙ্গি ও দক্ষতার প্রশংসা করেন। টুলুর মতে, নোবেল যদি আরও মনোযোগী ও নিয়মতান্ত্রিকভাবে সংগীতচর্চা করতেন, তাহলে তিনি অন্য উচ্চতায় পৌঁছাতে পারতেন।
নোবেলের বর্তমান অবস্থার পেছনে নেশার প্রভাব রয়েছে বলেও টুলু ইঙ্গিত করেছেন। তিনি নিজের অভিজ্ঞতা তুলে ধরে জানান, নেশার কারণে প্রতিভাবান মানুষকে ধ্বংস হয়ে যেতে দেখা তার কাছে অত্যন্ত কষ্টকর। টুলুর এই বক্তব্যের সঙ্গে অনেকেই একমত পোষণ করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন