প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশে ব্যাংক হিসাবের সংখ্যা কত, তা জাতীয় সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুসারে দেশে সর্বমোট ব্যাংক হিসাবের সংখ্যা ১৯ কোটি ৩২ লাখ ৫১ হাজার ২৩২টি। এই হিসাবগুলোর মধ্যে মোট সঞ্চয়ী হিসাবের সংখ্যা ১৭ কোটি ৭৯ লাখ ৫০ হাজার ৪৬৫টি এবং মোট ঋণ হিসাবের সংখ্যা হচ্ছে ১ কোটি ৫৩ লাখ ৭৬৭টি।
বুধবার (২৪ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৪তম দিনে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ এর লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানিয়েছেন। তার প্রশ্ন ছিল, সারা দেশে কী পরিমাণ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এবং যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই, তাদের ব্যাংক অ্যাকাউন্ট করার জন্য কোনো পরিকল্পনা আছে কি? থাকলে, তা কবে নাগাদ বাস্তবায়িত হবে?
এইদিন লিখিত প্রশ্ন টেবিলে উত্থাপিত হয়। জাতীয় সংসদের বৈঠকটি বিকেল ৩টায় শুরু হয়, যেখানে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)।
অর্থমন্ত্রী জানিয়েছেন, ২০২৬ সালের মধ্যে ১০০ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিকের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার উদ্দেশ্যে বাংলাদেশ সরকার ‘জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশল (এনএফআইএস)’ প্রণয়ন করেছে। বর্তমানে বাংলাদেশে আর্থিক অন্তর্ভুক্তির হার ৬৪ দশমিক ৫০ শতাংশ। সরকারের অনুমোদিত আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যেমন—ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, এমএফএস, বীমা, শেয়ারবাজার, ক্ষুদ্রঋণ সংস্থাসহ অন্যান্য আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান পরিচালিত হিসাবের সংখ্যা।
অর্থমন্ত্রী জানালেন, এনএফআইএসের বাস্তবায়ন সময়সীমা জুন-২০২৬-এ শেষ হবে, ফলে আর্থিক সেবা সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনদের মতামত ও তাদের প্রয়োজন বিবেচনা করে বাংলাদেশে আর্থিক অন্তর্ভুক্তির হার ১০০ শতাংশে উন্নীত করার লক্ষ্যে এনএফআইএসের দ্বিতীয় পর্যায়, অর্থাৎ জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশল ২ (এনএফআইএস-২) জুন ২০২৬ থেকে জুলাই ২০৩১ সময়কালের জন্য প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন