প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের মিরসরাই বিসিক শিল্পনগরীতে একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যা বয়লার বিস্ফোরণের পর শুরু হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মিরসরাই সদর ইউনিয়নের ওয়ার্লেস এলাকায় নাছির কেমিক্যাল কারখানায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিস প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
অন্যদিকে, অগ্নিকাণ্ডের পর কারখানা কর্তৃপক্ষের কর্মকর্তাদের ঘটনাস্থলে দেখা যায়নি। এ কারণে আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির বিষয়ে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেলে হঠাৎ করে বিকট শব্দ শোনা যায়। এরপরই কারখানায় আগুনের সূত্রপাত ঘটে এবং মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা কারখানার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের সূত্র জানায়, কারখানার ভেতরে কেমিক্যাল থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে কিছুটা বেগ পেতে হয়েছে। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুন লাগার পর কারখানার শ্রমিকরা দ্রুত সরে যান বলে জানা গেছে।
মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা হ্লা মারমা জানান, অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা হতাহতের খবর পাওয়া যায়নি। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন