প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দীর্ঘ এক দশক পর, দেব ও শুভশ্রী জুটির পরিচিত রসায়ন আবারও পর্দায় ফিরে আসছে। ‘দেশু ৭’-এর প্রথম গান ‘তোর শুধু তোর’ প্রকাশের পর, পুরনো প্রেমের স্মৃতিতে অনুরাগীরা বুঁদ হয়ে পড়েছেন।
লাদাখের পাহাড়ি সৌন্দর্যের মাঝে দুই তারকার রোমান্টিক মুহূর্ত যেন ‘চ্যালেঞ্জ’ ও ‘পরাণ যায় জ্বলিয়া রে’-র নস্ট্যালজিয়া ফিরিয়ে আনছে।
শুক্রবার সন্ধ্যায়, দেব ও শুভশ্রী তাঁদের আসন্ন সিনেমার প্রথম গান ‘তোর শুধু তোর’ মুক্তির ঘোষণা দেন। দেশু জুটির রোমান্টিক পোস্ট দেখে অনুরাগীদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি হয়। রবিবার বিকেলে, সেই উত্তেজনা আরও বাড়িয়ে দেন তাঁরা।
এক যৌথ পোস্টে দেব ও শুভশ্রী জানিয়েছিলেন, সোমবার সকালে সবাইকে নিয়ে একসঙ্গে ঘুরতে যাবেন।
সোমবার সকাল ৯টা বাজতেই, অনুরাগীদের নিয়ে লাদাখের পাহাড়ি সৌন্দর্যের মাঝে পৌঁছে যান তাঁরা। সেখানে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশিত হয় ‘দেশু ৭’-এর প্রথম গান ‘তোর শুধু তোর’। গানের সাথে ফিরেছে দেব-শুভশ্রীর উদ্দাম রোমান্স, যা একসময় দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিল।
এক দশক পর, দেব-শুভশ্রী জুটির পুরনো রোমান্সে মজেছেন ভক্তরা। লাদাখের পাহাড়ি পথে তাঁদের মাখোমাখো রসায়ন যেন ফিরিয়ে আনছে যৌবনের প্রেমের দিনগুলো। সময়ের সাথে দুজনেই অনেকটাই পরিণত হয়েছেন। আসন্ন ছবির প্রথম আনুষ্ঠানিক প্রচারের দিনেই, দেব নিজেই সে কথা স্বীকার করেছেন।
অভিনেতা জানিয়েছেন, শুভশ্রী আজ যতটা পরিণত, সেই পরিণতিটা যদি তখন থাকত, তাহলে হয়তো আজও তাঁরা একসঙ্গেই থাকতেন।
তবে ‘দেশু ৭’-এর প্রথম গানে চল্লিশোর্ধ্ব দেব এবং পঁয়ত্রিশের শুভশ্রীকে দেখে দর্শক যেন বয়সের হিসাব ভুলে গেছেন। তাঁদের রোমান্টিক রসায়নে ফিরে এসেছে জেন জি-র উচ্ছ্বাস। ক্যারিয়ারের শুরুর দিকে, পর্দায় এই জুটির মাখোমাখো রোমান্স কিংবা কলেজপ্রেম দর্শকদের যেভাবে মুগ্ধ করত, ১২ বছর পর সেই পুরনো সমীকরণের প্রত্যাবর্তন ঘটেছে।
এদিকে, দেব-শুভশ্রীর সামাজিক যোগাযোগমাধ্যমের কথোপকথনও অনুরাগীদের নজর কাড়ছে। শুক্রবার, মা-বাবাকে নিয়ে সপরিবারে টাকি গিয়েছিলেন দেব। সিনেমার কাজ শেষ হলেই, পরিবারের সাথে সময় কাটাতে বেরিয়ে পড়েন টালিউডের এই সুপারস্টার। এবারও তার ব্যতিক্রম হয়নি।
দেবের সেই পারিবারিক ছুটির ছবির কমেন্টবক্সে দেখা যায় শুভশ্রীর মজার মন্তব্য। পুরনো ‘ইনোসেন্স’ বিতর্ক টেনে রসিকতা করে অভিনেত্রী লিখেছেন, ‘ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছো ইনোসেন্সটা চলে গেছে দেব!’
‘রোমিও’-ও অবশ্য ছেড়ে কথা বলেননি। শুভশ্রীর মন্তব্যের পাল্টা জবাবে দেব লিখেছেন, ‘আমার চোখে নিজেকে খুঁজে দেখ, আগের মতোই আজও আছে যে সবই এক।’
দেবের এই মন্তব্য যে ‘দেশু ৭’-এর প্রথম গান ‘তোর শুধু তোর’-এরই লিরিকস, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। পর্দার রোমান্সের পাশাপাশি বাস্তবের এমন খুনসুটিও দেব-শুভশ্রী জুটিকে ঘিরে দর্শকের পুরনো আবেগকে আরও উসকে দিচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন