প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১০ আগস্ট, ২০২৬ : ব্যাংককের একটি বারে গত মাসের অগ্নিকাণ্ডের মর্মান্তিক ঘটনায় ৩৭ জনের প্রাণহানির জন্য বারটির মালিকের বিরুদ্ধে থাই পুলিশ অবহেলার সঙ্গে ছয়টি অভিযোগে মামলা করার প্রস্তুতি নিচ্ছে।
প্রধান তদন্তকারী কর্মকর্তা সোমবার এ তথ্য জানিয়েছেন। জনপ্রিয় রং বিয়ার না লাদ ফ্রাও রেস্তোরাঁ ও বারের মালিক সুবিচা সালাইবাত্র ১২ জুলাই সন্ধ্যায় তার প্রতিষ্ঠানে ঘটে যাওয়া আগুন লাগার ঘটনায় হাসপাতালে ভর্তি হওয়া কয়েক ডজন মানুষের মধ্যে একজন ছিলেন।
বার্তা সংস্থা এএফপি ব্যাংকক থেকে এ খবরটি জানাচ্ছে। প্রধান তদন্তকারী ইসারা না পাত্থালুং এএফপিকে জানিয়েছেন, ‘অবহেলার কারণে মৃত্যু, গুরুতর আহত হওয়া, ক্ষতি ও অগ্নিকাণ্ড ঘটানো, অপরাধমূলক দুষ্কর্ম এবং লাইসেন্স ছাড়া বিনোদনকেন্দ্র পরিচালনাসহ’ ছয়টি অভিযোগে গত সপ্তাহে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
ইসারা মন্তব্য করেছেন, ‘তিনি নিবিড় পরিচর্যা ইউনিট থেকে বের হয়ে গেছেন। তবে চিকিৎসক এখনও পুলিশকে তার অভিযোগগুলো পড়ার অনুমতি দেননি।’
তিনি এও বলেন, আগামী কয়েক দিনের মধ্যে পুলিশ তাকে একমাত্র সন্দেহভাজন হিসেবে অভিযুক্ত করবে বলে আশা করছে। যদি অবহেলার অভিযোগে দোষী সাব্যস্ত হন, তবে বারটির মালিককে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড হতে পারে।
পুলিশ জানায়, আগুনের ঘটনায় মৃতদের অধিকাংশই শ্বাসের সঙ্গে ধোঁয়া গ্রহণ করায় মারা গেছেন। আগুন ছাদের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগতে শুরু করেছিল। থাইল্যান্ডে স্বাস্থ্য ও নিরাপত্তা বিধিমালা বাস্তবায়নের পদ্ধতি নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে, বিশেষ করে বার ও নাইটক্লাবগুলোর ক্ষেত্রে এ উদ্বেগের মাত্রা বেশি। ২০০৯ সালে নববর্ষ উদযাপনের সময় ব্যাংককের সান্তিকা ক্লাবে আগুন ছড়িয়ে পড়ে, যাতে ৬৭ জন মারা যান এবং ২ শতাধিক আহত হন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন