প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ মন্তব্য করেছেন যে, সরকার একটি স্পর্শকাতর সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।
মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এই মন্তব্যটি করেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার কোনো স্বাভাবিক সময়ে ক্ষমতায় আসেনি। সরকারের জন্য এটি একটি স্পর্শকাতর সময়, তবে দেশের জনগণ যদি তাদের সঙ্গে থাকে, তাহলে সরকার এগিয়ে যাবে।
তিনি উল্লেখ করেন, যারা বুদ্ধিবৃত্তিক দৃষ্টিকোণ থেকে ফ্যাসিজম প্রতিষ্ঠার চেষ্টা করছেন, তাদের সামাজিকভাবে বয়কট করা ছাড়া অন্য কোনো উপায় নেই।
মন্ত্রী আরও বলেন, যদি কেউ চিন্তা-চেতনার দিক থেকে স্বৈরাচারকে ভালোবাসে, তবে এটি তার দৈন্যতা।
তিনি বলেন, যদি বিষয়টি রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে চলে যায়, তাহলে সামাজিক বয়কটের পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আন্দালিভ রহমান পার্থ আরও জানান, ব্রাহ্মণবাড়িয়া ও দু-একটি স্থানে কনসার্টসহ সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি নিরাপত্তার কারণে বাতিল করা হয়েছে। সরকার এই বিষয়ে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে বিষয়টি খতিয়ে দেখছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন