প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিএনপির দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের ইতিহাস তুলে ধরার সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, বিএনপি গত ২০ বছর ধরে নানা নির্যাতন ও নিপীড়ন সহ্য করে আন্দোলন-সংগ্রাম চালিয়ে এসেছে এবং জনগণের সমর্থনে সরকার গঠন করেছে। তাই বিএনপি হুমকি-ধমকিতে ভীত হয় না। জনগণের সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্রের যথাযথ জবাব দেওয়া হবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বগুড়ার মোকামতলা উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত মশাল মিছিল ও সমাবেশের শুরুতে তিনি এসব মন্তব্য করেন।
মীর শাহে আলম আরো বলেন, লংমার্চের জন্য আপনারা যে মহাসড়ক ব্যবহার করেছেন, সেই পথে সাধারণ মানুষও নজর দেয়নি। লংমার্চের নাম করে পায়ে হেঁটে যাওয়ার কথা বললেও, আপনারা কয়েক'শ গাড়ি নিয়ে গিয়েছিলেন। তেল-গ্যাসের অভাবের কথা বলছেন, অথচ সেই কর্মসূচিতে লাখ লাখ লিটার তেল-গ্যাস অপচয় করেছেন। সংসদে এক কথা বলেন, আর সংসদের বাইরে বলেন আরেক কথা।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, একটি গুপ্ত সংগঠন ১১ দলের ফুটবল টিম গঠন করে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য অহেতুক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু দেশের মানুষ সজাগ ও সচেতন। বিএনপির রয়েছে যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতা মোকাবেলা করার সক্ষমতা।
মশাল মিছিল ও সমাবেশে মোকামতলা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন