প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের জুমপাড় ও তৎসংলগ্ন পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন বন্ধ করার লক্ষ্যে উপজেলা প্রশাসন দিনভর টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রতুন কুমার অধিকারী এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ উদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানের সময় ঘটনাস্থলে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি। তবে অবৈধ উত্তোলন কাজে ব্যবহৃত ২০টি লিস্টার (বোমা মেশিন) ধ্বংস করা হয়। এ ছাড়া, পাঁচটি অস্থায়ী তাঁবু গুঁড়িয়ে দেওয়া হয় এবং দুটি লিস্টার মেশিন জব্দ করা হয়।
অভিযান চলাকালে ক্ষতিগ্রস্ত বাঁধের প্রায় ২০ ফুট অংশ তাৎক্ষণিকভাবে মেরামত করা হয়। পাশাপাশি, স্থানীয় বাসিন্দাদের অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা হয়। প্রশাসন জানায়, সংশ্লিষ্ট এলাকায় অবৈধ বালু-পাথর উত্তোলন প্রতিরোধ এবং পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে পুলিশ ও গ্রাম পুলিশকে সার্বক্ষণিক টহল দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
টাস্কফোর্সের এই অভিযানে গোয়াইনঘাট থানা পুলিশ, ৪৮ বিজিবির সদস্য এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান শেষে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী সাংবাদিকদের জানান, "জনস্বার্থ রক্ষা, পরিবেশ ও প্রতিবেশ সংরক্ষণ এবং অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন