প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আজ রবিবার (২৯ নভেম্বর) সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। যদিও আকাশ কিছুটা মেঘলা হতে পারে, তবুও রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় প্রকাশিত ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য উঠে এসেছে।
আবহাওয়া অধিদফতর জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই লঘুচাপের একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আগামী পাঁচ দিন সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, আজ রবিবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবারের রাত ও দিনের তাপমাত্রাও অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের কোনো পর্যবেক্ষণাগারে বৃষ্টিপাতের রেকর্ড পাওয়া যায়নি। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সন্দ্বীপে ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। অপরদিকে, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৩ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা ৬টায় রাজধানীতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬১ শতাংশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন