প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খেলাধুলার সময় অসুস্থ হয়ে পড়ার পর স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার মারা গেছেন। মৃত্যুর সময় তাঁর বয়স ছিল ৪৭ বছর। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আশরাফুল আফসারের শেষ মুহূর্তের একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, তিনি রাতে একটি স্টেডিয়ামে খেলাধুলা করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েন। সেই সময় তিনি হাঁটু গেড়ে বসার মুহূর্তে উপুড় হয়ে যান। এরপর সেখানে উপস্থিত অন্যরা তাঁকে ধরে বুকে চাপ ও পানি দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তাঁর কোনো নড়াচড়া না দেখে সবাই মিলে তাঁকে নিয়ে যায়।
উপসচিব আশরাফুল আফসারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। স্থানীয় সরকার বিভাগের জনসংযোগ কর্মকর্তা হৃদয় মাহমুদ চয়নের মাধ্যমে পাঠানো এক শোকবার্তায় মন্ত্রী এই শোক জানান। শোকবার্তায় তিনি মরহুম মোহাম্মদ আশরাফুল আফসারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।
মন্ত্রী বলেন, "মোহাম্মদ আশরাফুল আফসারের মৃত্যুতে স্থানীয় সরকার বিভাগ একজন দক্ষ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল কর্মকর্তাকে হারিয়েছে। সরকারি দায়িত্ব পালনে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।"
ড. আবদুল মঈন খান মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার শক্তি দান করতে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
জানা যায়, আশরাফুল আফসার বিসিএস ২৫ তম ব্যাচের একজন ক্যাডার ছিলেন। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন নবীনগর উপজেলার শিবচর ইউনিয়নের মিরপুর গ্রামে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন