প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর একটি রেস্তোরাঁয়ে গোপন বৈঠক করার সময় পুলিশ আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
গত শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে গুলশানের পুলিশ প্লাজার পঞ্চম তলার একটি রেস্তোরাঁ থেকে তাদের আটক করে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সদস্য এস এম রেজওয়ান হাবিব আলিফ, সাবেক ছাত্রলীগ নেতা নান্নু মিয়া, ঢাকা কলেজের সাবেক ছাত্রলীগ নেতা আমিনুর রহমান পলাশ, মাদারীপুরের আওয়ামী লীগ কর্মী সজল আহমেদ এবং সাবেক ছাত্রলীগ নেতা ইব্রাহিম হোসেন।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, পুলিশ প্লাজার পঞ্চম তলার একটি রেস্তোরাঁয় আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী গোপন বৈঠক করছেন। পরে তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, বৈঠক শেষে তাদের রাজধানীতে মিছিল করার পরিকল্পনা ছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন