প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রংপুর জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উদ্যোগে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে, যা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সন্ধ্যায়, নগরীর পাবলিক লাইব্রেরী মাঠ থেকে শতাধিক মোটরসাইকেল নিয়ে শুরু হয় শোডাউন। মোটরসাইকেলগুলো নগরীর জিলা স্কুল মোড়, ধাপ লালকুঠি, মেডিকেল মোড়, প্রেসক্লাব চত্বর এবং শাপলা চত্বর হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ছাত্রলীগের দালালদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান শোনা যায়, যেমন "হুঁশিয়ার সাবধান", "যুবলীগের গুন্ডারা হুশিয়ার সাবধান", "আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ"।
জেলা এনসিপির আহ্বায়ক আল মামুন এ সময় বক্তব্যে বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে নিষিদ্ধ সংগঠনটি দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সাধারণ মানুষের মনে ভীতি ছড়ানোর চেষ্টা করছে।
তিনি আরও বলেন, "আমরা তাদের স্পষ্টভাবে হুঁশিয়ার করে দিতে চাই- জনগণের সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে দেশ থেকে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছে। কিন্তু ২০২৬ সালে এসেও আমরা দেখতে পাচ্ছি, সেই ফ্যাসিবাদী শক্তি আবারও জনমনে আতঙ্ক সৃষ্টি এবং নিজেদের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।"
আল মামুন বলেন, "আমরা স্পষ্ট করে বলতে চাই, তাদের কোনো ষড়যন্ত্রই সফল হতে দেওয়া হবে না। ফ্যাসিবাদ ও স্বৈরাচারী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের শক্তি ও ঐক্যের মাধ্যমেই সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।"
সরকারের সমালোচনা করে তিনি বলেন, "সরকারি দলের অনেকেই নিষিদ্ধ সংগঠনের অনেকজনকে আশ্রয় প্রদান করলে, তারাই একদিন এ সরকারের গলার কাঁটা হবে, সেই দিন বেশী দুরে নয়। জুলাই যোদ্ধাদের উপর হামলা করা হচ্ছে, কিন্তু সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে বারংবার।"
এ সময় রংপুর জেলা সদস্য সচিব আবু রেজা মোঃ আব্দুল্লাহ, যুগ্ম সদস্য সচিব শরীফ রেজা, সাংগঠনিক সম্পাদক এমআই সুমন, সদর উপজেলার আহ্বায়ক কৃষ্ণ চন্দ্র বর্মণ স্বাধীন, সদস্য সচিব কামরুজ্জামান, গংগাচড়া উপজেলা সদস্য সচিব শাহিনুর ইসলাম, তারাগঞ্জ উপজেলা আহবায়ক মিজানুর রহমান, সদস্য সচিব সিরাজুল ইসলাম, মিঠাপুকুর উপজেলা আহবায়ক আব্দুল বাসেত মারজান, সদস্য সচিব হারুনুজ্জামান হারুন, পীরগঞ্জ উপজেলা আহবায়ক রাকিবুল ইসলাম, সদস্য সচিব মোতাব্বেরুল ইসলাম, কাউনিয়া উপজেলা প্রধান সমন্বয়কারী সাইদুল ইসলাম, পীরগাছা প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন শিমুল, বদরগঞ্জ উপজেলা আহবায়ক রুহুল আমিন, সদস্য সচিব এম এ মোমেন সেতুসহ জেলা উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, সন্ধ্যায় ইসলামী ছাত্রশিবিরের কারমাইকেল কলেজ শাখা দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মিছিলটি নগরীর লালবাগ কলেজ গেট থেকে শুরু হয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মূল ফটক প্রদক্ষিণ করে পুনরায় লালবাগ মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেন।
মিছিলের সভাপতি মাহামুদুল হক মাসুদের সভাপতিত্বে বক্তব্য দেন মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি সাজ্জাদ হোসাইন, সমাজ সেবা সম্পাদক ঈসরাফিল ইসলাম, কারমাইকেল কলেজের সাবেক সভাপতি আবু সুফিয়ান প্রমুখ।
এমএইচ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন