প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুষ্টিয়ার কুমারখালীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাল নোটের প্রচলন রোধে বিভিন্ন শ্রেণির মানুষের মধ্যে সচেতনতা তৈরির উদ্দেশ্যে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে দুই ঘণ্টার এই কর্মশালাটি বাংলাদেশ ব্যাংক, রাজশাহী শাখার উদ্যোগে আয়োজন করা হয়।
এই কর্মশালায় সহযোগিতার দায়িত্ব পালন করে সোনালী ব্যাংক পিএলসি, উপজেলা কমপ্লেক্স শাখা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহী কার্যালয়ের যুগ্ম পরিচালক মো. শাহেদ উর রহমান।
সোনালী ব্যাংক পিএলসি, কুষ্টিয়া প্রিন্সিপাল শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মোহা. নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কুমারখালী সরকারি কলেজের অধ্যক্ষ মামুনুর রশিদ সিদ্দিকী, কুমারখালী প্রেসক্লাবের সভাপতি কে এম আর শাহিন, কুমারখালী এনসিপির আহবায়ক হেলাল উদ্দিন, এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক নেতারা।
বক্তারা জাল নোট প্রতিরোধে আইন সংশোধনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তাদের মতে, বর্তমান আইনে শাস্তির মাত্রা যথেষ্ট কঠোর নয়। এই কারণে অপরাধীরা বারবার একই অপরাধে লিপ্ত হচ্ছে। বক্তারা হাট-বাজার ও প্রান্তিক পর্যায়ে নিয়মিত সচেতনতামূলক প্রচারণার ওপর গুরুত্ব আরোপ করেন।
সোনালী ব্যাংক পিএলসি, কুমারখালী শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা মো. ইব্রাহিমের সঞ্চালনায় বাংলাদেশ ব্যাংক রাজশাহী শাখার সহকারী পরিচালক মো. শহিনুর রহমান জাল নোট সম্পর্কে সচেতনতামূলক ডিসপ্লে প্রদর্শন করেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে বাংলাদেশ ব্যাংক রাজশাহী কার্যালয়ের যুগ্ম পরিচালক মো. শাহেদ উর রহমান বলেন, ‘জাল টাকা শুধু ব্যক্তির ক্ষতি করে না, পুরো অর্থনীতিকেই দুর্বল করে দেয়। এটা একটি সামাজিক ব্যাধি। তাই টাকা লেনদেনের সময় সবাইকে বাড়তি সতর্ক হতে হবে।’
তিনি আরও জানান, আসল নোট চেনার জন্য জলছাপ, নিরাপত্তা সুতা, উঁচু ছাপা ও মাইক্রো লেখা দেখতে হবে। তিনি উল্লেখ করেন যে, জাল নোট শনাক্তে ব্যাংকগুলোতে আধুনিক মেশিন ব্যবহার করা হচ্ছে।
কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিরুল ইসলাম বলেন, জাল টাকা তৈরি, বহন ও ব্যবহার—এই তিনটি অপরাধই দণ্ডনীয়। এ ধরনের অপরাধের তথ্য পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং এসব বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন