ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শৈলকুপায় চলন্ত ভ্যানের নিচে চাপা পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু


শৈলকুপায় চলন্ত ভ্যানের নিচে চাপা পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকুপার সারুটিয়া ইউনিয়নের গোসাইডাঙ্গা গ্রামে একটি চলন্ত ভ্যানের নিচে চাপা পড়ে ৩ বছর বয়সী মীম নামের এক শিশু মারা গেছে। নিহত শিশুর পিতা কবির উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোসাইডাঙ্গা গ্রামের মধ্য দিয়ে চলাচলরত একটি ভ্যান মীমের শরীরের উপর উঠে যায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শৈলকুপা থানার ওসি তদন্ত শাকিল আহমেদ এ বিষয়ে জানান, "ভ্যানের নিচেই চাপা পড়ে তিন বছর বয়সের একটি শিশু মারা গেছে বলে শুনেছি।"

আরও পড়ুন: ইকবাল হোসেন তাপসের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জবি ছাত্রদলের মিছিল: নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৪ পি.এম


জবি ছাত্রদলের মিছিল: নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল, সারাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য, সহিংসতা ও বিভিন্ন অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মিছিল করেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জবি ছাত্রদলের ২ নং যুগ্ম-আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমির নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে মিছিলটি শেষ হয়।

মিছিল থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। এ সময় শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ ও সচেতন থাকার আহ্বান জানানো হয়, যাতে ক্যাম্পাসে সন্ত্রাস, বিশৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিহত করা যায়।

মিছিলের নেতৃত্ব দেওয়া মো. মোস্তাফিজুর রহমান রুমি বলেন, "সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্য, সহিংসতা ও অপতৎপরতার বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ ও সচেতন ভূমিকা প্রয়োজন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ক্যাম্পাসে কোনো ধরনের সন্ত্রাস, বিশৃঙ্খলা কিংবা জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড বরদাশত করা হবে না।"

তিনি আরও উল্লেখ করেন, "ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের অধিকার, নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় সোচ্চার রয়েছে। যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ অব্যাহত রাখব। ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।"

এ সময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলারোয়ায় ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন, তরুণদের সম্পৃক্ত করা হবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৫ পি.এম


কলারোয়ায় ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন, তরুণদের সম্পৃক্ত করা হবে

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা ও সবুজ এবং টেকসই পরিবেশ গড়ে তোলার উদ্দেশ্যে সাতক্ষীরার কলারোয়ায় ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচীর শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে। ২৯ মে ২০২৬, শুক্রবার পরিবেশবাদী সংগঠন ‘ক্লাইমেট এ্যাকশন এ্যান্ড জাস্টিস ফাউন্ডেশন’ (ঈঅঔঋ)-এর উদ্যোগে এই মহৎ কর্মসূচীর আয়োজন করা হয়। এদিন সকালে কলারোয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের মাননীয় উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মোঃ মিজানুর রহমান উল্লেখ করেন, "জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকিতে থাকা উপকূলীয় জেলা সাতক্ষীরাসহ পুরো দেশের পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ক্লাইমেট এ্যাকশন এ্যান্ড জাস্টিস ফাউন্ডেশনের এই ৫ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়তে আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে বেশি করে গাছ লাগাতে হবে।" তিনি তরুণ প্রজন্ম ও স্থানীয় জনগণকে এই কর্মসূচীতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।

"পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়তে আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে বেশি করে গাছ লাগাতে হবে।" - প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান, ভিসি, নর্দান বিশ্ববিদ্যালয়। ক্লাইমেট এ্যাকশন এ্যান্ড জাস্টিস ফাউন্ডেশনের দায়িত্বশীল কর্মকর্তাদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, পরিবেশকর্মী, শিক্ষক, গণমাধ্যমকর্মী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, কলারোয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, সড়কের পাশে এবং পতিত জমিতে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির এই ৫ হাজার বৃক্ষ রোপণ করা হবে। গাছ লাগানোর পাশাপাশি, গাছগুলোর সঠিক পরিচর্যা ও সুরক্ষায় স্থানীয় তরুণদের সম্পৃক্ত করে একটি মনিটরিং টিমও গঠন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ স্থানীয় সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে বিভিন্ন গাছের চারা বিতরণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহাম্মদপুরে কিশোরগ্যাং লিডারসহ পাঁচজন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৫ পি.এম


মোহাম্মদপুরে কিশোরগ্যাং লিডারসহ পাঁচজন গ্রেফতার

ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬ : রাজধানীর মোহাম্মদপুরের পৃথক দুটি অভিযানের মাধ্যমে এসআরবি-২ তালিকাভুক্ত কিশোরগ্যাং লিডার ও ছিনতাইকারীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে।

আজ এসআরবি-২ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল রাজধানীর মোহাম্মদপুর থানাধীন নবীনগর হাউজিং এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মো. সাব্বির হোসেন (২৫), মাসুম ওরফে ঘাড়কাটা মাসুম (৩৬) এবং নূরে আলম (৩০)-কে একটি সামুরাইসহ গ্রেফতার করা হয়।

একই রাতে এসআরবি-২ এর অপর একটি অভিযানিক দল মোহাম্মদপুর থানাধীন কাটাসুর এলাকায় অভিযান চালিয়ে মো. ইসলাম শেখ ওরফে ইল্লু (৩২) এবং মো. তানভীর (২৩)-কে ছিনতাইয়ের প্রস্তুতিকালে একটি সামুরাইসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামি মো. সাব্বির হোসেনের বিরুদ্ধে ডিএমপির মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি মামলা, ডাকাতির তিনটি মামলা, ডাকাতির প্রস্তুতির একটি মামলা, হত্যাচেষ্টার একটি মামলা, দ্রুত বিচার আইনে একটি মামলা এবং আদাবর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা, ডাকাতির একটি মামলা, দ্রুত বিচার আইনে একটি মামলা রয়েছে। মোট ১৫টি মামলা তার নামে রয়েছে।

আসামি মাসুমের বিরুদ্ধে ডিএমপির মোহাম্মদপুর থানায় ডাকাতির দুটি মামলা, ডাকাতির প্রস্তুতির একটি মামলা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা, দ্রুত বিচার আইনে একটি মামলা এবং যাত্রাবাড়ী থানায় অপহরণের একটি মামলা ও একটি জিআর মামলা রয়েছে।

আসামি মো. নূরে আলমের বিরুদ্ধে ডিএমপির মোহাম্মদপুর থানায় বেআইনি সমাবেশ, দাঙ্গা, অবৈধ বাধা, চুরি ও ভয়ভীতি প্রদর্শনের তিনটি মামলা রয়েছে।

আসামি মো. ইসলাম শেখের বিরুদ্ধে ডিএমপির মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা এবং একটি ডাকাতির মামলা রয়েছে। এছাড়া, আসামি মো. তানভীরের বিরুদ্ধে হাজারীবাগ থানায় মাদকদ্রব্য আইনে দুটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দৌলতপুরে এমপি রেজা আহমেদের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবার উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৫ পি.এম


দৌলতপুরে এমপি রেজা আহমেদের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবার উদ্বোধন

কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ে শুক্রবার ২৯ শে মে সকালে ভয়েস অফফিলিপ নগর নগরের উদ্যোগে দিনব্যাপী চিকিৎসা সেবার উদ্বোধন করেন ৭৫ কুষ্টিয়া ১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ গুহ, আলিফ নগর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আবু তাহের, ফিলিপনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সাইদুর রহমান, ডাক্তার শামসুল আরেফিন সুলভ এবং ডাক্তার রিপন। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

বিনামূল্যে এই ফ্রী চিকিৎসা ক্যাম্পে দিনব্যাপী এলাকার বিভিন্ন পর্যায়ের রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন ডাক্তার রিপনসহ অন্যান্য চিকিৎসকগণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%