মোঃ একদিল হোসেন স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০১:৫২ পি.এম
উবিনীগ ও নয়াকৃষি আন্দোলনের আয়োজনে ২৬ নভেম্বর ২০২৬ জাঙ্গালিয়া বীজ আখড়া থেকে জাঙ্গালিয়া,দুল্লা ও দেলদুয়ার পশ্চিম পাড়া সহ তিনটি গ্রামের ১০০ জন কৃষকের মাঝে সরিষা, যব, মিষ্টিকুমড়া, পালংশাক, মুলা, লালশাক, ধুনিয়া স্থানীয় জাতের বীজ সহায়তা করা হয়। এ সব কৃষক বিভিন্ন সময় নয়াকৃষি প্রশিক্ষন নিয়েছেন। এ ছাড়াও জাঙ্গালিয়া বীজ আখড়া থেকে রবি মৌসুমের শুরুতে আরো ৬০ জন কৃষককে স্থানীয় জাতের বীজ সহায়তা করা হয়েছে। এলাকায় চৈতালী ফসলের আবাদ বৃদ্ধি এবং স্থানীয় জাতের ফালের বীজ যাতে কৃষকেরা নিজের হাতে রেখে সময় মত পরবর্তী মৌসুমে আবাদ করতে পারে এই জন্য উবিনীগ ও নয়াকৃষি আন্দোলনের এই উদ্যোগ।
কৃষকেরা স্থানীয় জাতের বীজ পেয়ে খুব খুশি। রাসায়নিক সার ও বিষমুক্ত খাদ্য উৎপাদনে উবিনীগ ও নয়াকৃষি আন্দোলনের কৃষকেরা দীর্ঘ দিন ধরে কাজ করে যাচ্ছে। নয়াকৃষি প্রশিক্ষনের মাধ্যমে নতুন নতুন কৃষকদের এই আন্দোলনের সাথে যুক্ত করছেন। হাইব্রিড ও জিএমও ফসলের ক্ষতিকর দিক নিয়ে গ্রামের কৃষকদের সচেতন করছেন।
কৃষক ছালমা বেগম বলেন, আমরা নয়াকৃষি প্রশিক্ষন নিয়েছি রাসায়নিক সার বিষ ছাড়া চাষ করব এবং নিজের হাতে বীজ রাখার জন্য। এই ফসল থেকে আমরা বীজ রাখব এবং অন্য কৃষকদের বীজ দিব। কৃষক মো: রফিক মিয়া বলেন, স্থানীয় ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশী। প্রাকৃতিক দূর্যোগেও টিকে থাকে এবং পুষ্ঠি গুনে ভরপুর। স্থানীয় জাতের বীজ আর হাত ছাড়া করব না।
গ্রামে আমন ধান কাটা প্রায় শেষের দিকে কৃষকেরা উচু জমি গুলোতে শীকতালীন সব্জী এবং সরিষা, গম, যব আবাদের জন্য জমি চাষাবদ শুরু করেছেন। এই মুহুত্বে বীজ হাতে পেয়ে কৃষকেরা খুব খুশি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঝিনাইদহে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় কমল কুমার সাহা (৩৭) ও ইয়াসিন হোসেন (২৪) প্রাণ হারিয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) রাত ১০টার সময় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের মুরারীদহ এলাকায় এবং বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার গান্না এলাকায় এই দুর্ঘটনাগুলি ঘটে।
ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান জানিয়েছেন, শৈলকুপা থেকে মাহেন্দ্রযোগে ঝিনাইদহ শহরে আসার সময় মুরারীদহ এলাকার কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে একটি ড্রাম ট্রাক মাহেন্দ্রটিকে ধাক্কা দেয়। এই দুর্ঘটনায় মাহেন্দ্রের যাত্রী পাটি ব্যবসায়ী কমল কুমার সাহা ও ওহিদুজ্জামান গুরুতর আহত হন।
তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে কমল কুমার সাহা মারা যান। আহত ওহিদুজ্জামান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত কমল কুমার সাহা শৈলকুপা পৌর শহরের নগরপাড়া এলাকার সুধীর সাহার পুত্র এবং আহত ওহিদুজ্জামান একই উপজেলার হড়রা গ্রামের মোহাম্মদ আলীর পুত্র।
এদিকে, ঝিনাইদহ সদর উপজেলার গান্না এলাকায় বৃহস্পতিবার সকালে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় ইয়াসিন হোসেন নামে এক যুবক নিহত হন। নিহত ইয়াসিন হোসেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামের মঞ্জের আলীর পুত্র।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন নিশ্চিত করেছেন যে, নিহতদের লাশ বৃহস্পতিবার ঝিনাইদহ সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬ : রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে, যাদের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুনও রয়েছেন।
গ্রেফতার হওয়া অন্য দুইজন হলেন সাবেক জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইলিয়াস হোসেন এবং আয়কর আইনজীবী সুফি মোহাম্মদ আল মামুন।
বুধবার দিবাগত রাত ১টার দিকে ধানমন্ডি-২৭ এলাকা থেকে তাদের আটক করা হয় এবং পরে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়।
মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান বাসসকে জানিয়েছেন, গ্রেফতার হওয়া তিনজনকে আদালতে হাজির করার জন্য পুলিশ প্রস্তুতি নিচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কিশোরগঞ্জের ভৈরবে ২ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে জিল্লুর রহমান পৌর মিলনায়তনের আধুনিকায়ন কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় এ কাজের উদ্বোধন করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভৈরব পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনুর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন ভৈরব পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আহমেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহীন ও সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান। এ ছাড়া বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন ধরে ভৈরবের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অনুষ্ঠানের আয়োজনের অন্যতম স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে জিল্লুর রহমান পৌর মিলনায়তন। আধুনিকায়ন কাজ সম্পন্ন হলে মিলনায়তনের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি অনুষ্ঠান আয়োজনের সুযোগ-সুবিধাও বাড়বে বলে আশা করা হচ্ছে। এতে স্থানীয় বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের অনুষ্ঠান আয়োজন আরও সহজ হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভৈরব নদের তীরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এগারোটি প্রাচীন মন্দির একটি বিশেষ স্থাপনা। যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে অবস্থিত এই স্থাপনাটি বাংলার ঐতিহ্যবাহী মন্দির স্থাপত্যের অনন্য নিদর্শন হিসেবে পরিচিত। স্থানীয়ভাবে এগারো শিবমন্দির নামে পরিচিত এই স্থাপনাটির চারপাশে রাজপরিবারের ইতিহাস, একজন বিধবা রাজকন্যার জীবনগাঁথা এবং ধর্মীয় অনুরাগের স্মৃতি জড়িত রয়েছে। প্রচলিত বিবরণ অনুযায়ী, যশোরের রাজা প্রতাপাদিত্যের বংশধর রাজা নীলকণ্ঠ রায় এই মন্দিরগুলো নির্মাণ করেছিলেন। তার রাজধানী ছিল চাঁচড়া, তবে তিনি ভৈরব নদের তীরবর্তী অভয়নগরে বসবাস করতেন।
মন্দিরগুলোর নির্মাণের পেছনে রয়েছে নীলকণ্ঠ রায়ের মেয়ে অভয়ার করুণ জীবনগাথা। নড়াইলের জমিদারপুত্র নীলাম্বর রায়ের সঙ্গে অভয়ার বিয়ের পর কিছুদিনের মধ্যেই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে নীলাম্বর মারা যান। অল্প বয়সেই বিধবা হয়ে পড়েন অভয়া। প্রচলিত কাহিনি অনুসারে, তিনি বাকি জীবন পূজা-অর্চনায় কাটানোর ইচ্ছা প্রকাশ করেন। মেয়ের সেই ইচ্ছাকে সম্মান জানিয়ে নীলকণ্ঠ রায় এগারোটি শিবমন্দির নির্মাণ করেন। তার মেয়ের নাম অনুসারেই এলাকার নাম হয় অভয়নগর। মন্দিরগুলোর নির্মাণকাল নিয়ে যদিও মতভেদ রয়েছে, বিভিন্ন বিবরণে ১৭৪৫ থেকে ১৭৬৪ সালের কথা বলা হয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকায় স্থাপনাটিকে অষ্টাদশ শতকের নির্মাণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এগারোটি মন্দিরের মধ্যে উত্তর দিকেরটি প্রধান মন্দির। এর দৈর্ঘ্য ২৪ ফুট ৪ ইঞ্চি এবং প্রস্থ ২২ ফুট ৩ ইঞ্চি। প্রধান মন্দিরের পূর্ব ও পশ্চিম পাশে চারটি করে আটটি এবং প্রবেশপথের দুই পাশে দুটি মন্দির রয়েছে। প্রতিটি মন্দিরে একসময় কষ্টিপাথরের শিবলিঙ্গ স্থাপিত ছিল, কিন্তু সেগুলো চুরি হয়ে গেছে। তবুও, মন্দিরগুলোর স্থাপত্যবৈশিষ্ট্য দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।
খিলানাকৃতির প্রবেশপথ, দেয়ালে সজ্জিত পোড়ামাটির ফলক এবং সূক্ষ্ম কারুকাজ মন্দিরগুলোর সৌন্দর্যে স্বতন্ত্র মাত্রা যোগ করেছে। পুরো মন্দিরসমষ্টি প্রাচীরবেষ্টিত। উত্তর-পশ্চিম কোণে একসময় একটি পুকুরও ছিল। দীর্ঘদিনের অবহেলা ও ক্ষয়ক্ষতির পর বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর ২০১৪ সালে স্থাপনাটির সংস্কারকাজ শুরু করে। ভৈরব নদের তীরে দাঁড়িয়ে থাকা এই এগারো শিবমন্দির তাই শুধুমাত্র একটি ধর্মীয় স্থাপনা নয়; এটি যশোরের আঞ্চলিক ইতিহাস, লোককথা ও অতীতের স্থাপত্যরুচির একটি স্মারক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ