প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মেট্রো টাইপ-১ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন গণপূর্ত প্রতিমন্ত্রী; থানার সার্বিক কার্যক্রম ও অবকাঠামো পরিদর্শন বিএমপি কমিশনারের
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) বন্দর থানা পেতে যাচ্ছে নতুন ভবন। আধুনিক মেট্রো টাইপ-১ থানা ভবন নির্মাণ কাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে শুরু হয়েছে নতুন অবকাঠামো নির্মাণের কার্যক্রম।
বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর, এমপি বন্দর থানা ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ উপস্থিত ছিলেন।
বিএমপি মিডিয়া সেল জানায়, বন্দর থানা ভবনটি মেট্রো টাইপ-১ নকশা অনুযায়ী নির্মাণ করা হবে। ভিত্তিপ্রস্তর স্থাপনের পর প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর ও বিএমপি কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ বন্দর থানা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তারা থানার সার্বিক কার্যক্রম ও বিদ্যমান অবকাঠামোগত পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে থানার কার্যক্রম পরিচালনার বর্তমান পরিবেশ ও অবকাঠামোগত বিষয়গুলোও পরিদর্শন করা হয়।
নতুন ভবন নির্মাণের উদ্যোগের ফলে বন্দর থানার কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা বৃদ্ধির পাশাপাশি পুলিশ সদস্যদের কর্মপরিবেশ ও সেবাপ্রত্যাশী মানুষের জন্য থানার পরিবেশ উন্নত হওয়ার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন