০৭:৫৩ পি.এম
গাজা উপত্যকা থেকে আটক ৯ জন ফিলিস্তিনিকে মুক্তি প্রদান করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। আন্তর্জাতিক রেড ক্রস কমিটির সহযোগিতায় তাদের মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আলজাজিরা।
প্রতিবেদন অনুযায়ী, মুক্তিপ্রাপ্তদের সরাসরি মধ্য গাজার দেইর আল-বালাহ শহরের আল-আকসা মার্টার্স হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে চিকিৎসকরা তাদের শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখছেন।
২০২৩ সালের অক্টোবর মাস থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের সময় এটি বহু মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দির চিকিৎসা দিতে পেরেছে। তাদের মধ্যে অনেকেরই শারীরিক নির্যাতনের কারণে চিকিৎসার প্রয়োজন হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে শ্রমিকদের আন্দোলনের কারণে ২৫টি পোশাক কারখানা আজও বন্ধ
ইসরায়েলের হেফাজতে থাকা ফিলিস্তিনিদের মধ্যে হাজারো ব্যক্তি ২০০২ সালের ‘আনলফুল কমব্যাট্যান্টস বা বেআইনি যোদ্ধা’ আইনের আওতায় আটক রয়েছেন। এই আইনের অধীনে, কোনো ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট অপরাধের প্রমাণ না থাকলেও, তাকে হামাসের মতো ইসরায়েলের দৃষ্টিতে ‘অবৈধ’ ঘোষিত কোনও সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহে আটক করা যায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন