প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তিনটি আলাদা অভিযানে প্রায় ৩০ কোটি টাকার মূল্যমানের ৯ লাখ ৯৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার মধ্যে ৮ লাখ ৯০ হাজার পিস ইয়াবা মিয়ানমার থেকে নৌকায় নিয়ে আসা হয়েছিল।
আজ (বৃহস্পতিবার, ১২ নভেম্বর) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের হ্নীলা জেলেপাড়া এলাকায় মিয়ানমার থেকে একটি নৌকা আসতে দেখে বিজিবির একটি দল বেড়িবাঁধ এলাকায় অবস্থান নেয়। এ সময় নৌকা থেকে ৭-৮ জন মাদক কারবারি ইয়াবাভর্তি বস্তা পানিতে নামিয়ে কেওড়া বনে অবস্থান নেয়।
পরে বিজিবির টহল দল স্পিডবোট নিয়ে এগিয়ে গেলে মাদক কারবারিরা গুলি চালায়। বিজিবিও পাল্টা গুলি চালিয়ে এগিয়ে গেলে ইয়াবাভর্তি বস্তা পানিতে ফেলে নৌকাযোগে মিয়ানমারে পালিয়ে যায় তারা। পরে ঘটনাস্থল থেকে ১০টি বস্তায় ৮ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এছাড়া একই রাতে উখিয়ার পালংখালী বিওপির আওতাধীন আঞ্জুমানপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. রমজান আলী (১৮) নামে এক যুবককে ১ লাখ পিস ইয়াবাসহ আটক করা হয়।
অন্যদিকে, টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে অভিযান চালিয়ে মো. হোসাইন (২০) নামে আরেক যুবককে ৪ হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ আটক করে বিজিবি।
৬৪ বিজিবি অধিনায়ক জানান, সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে অভিযান অব্যাহত রয়েছে। তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান, মাদক কারবারিদের অবস্থান ও তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করতে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন