০৬:৫৯ পি.এম
পিরোজপুরের জিয়ানগরে পুলিশের হাতে ১০ পিস ইয়াবাসহ মানিক ফরাজি (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
জিয়ানগরের উপজেলার পত্তাশী ইউনিয়নের কেওড়ার মোড় বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। থানার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জিয়ানগর থানার এসআই সঞ্জীব ঢালীর নেতৃত্বে একটি পুলিশ দল অভিযান চালিয়ে কেওড়া মোড় এলাকা থেকে চাড়াখালী গ্রামের বাসিন্দা মুনসুর আলী ফরাজীর ছেলে মানিক ফরাজীকে ১০ পিস ইয়াবা নিয়ে গ্রেপ্তার করে।
এই ঘটনায় জিয়ানগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নম্বর-০২, তারিখ ৬ আগস্ট ২০২৬ দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে পুলিশ তার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় আটক দেখিয়ে আদালতে পাঠিয়েছে।
আরও পড়ুন: যুবদলের পরিচ্ছন্নতা অভিযানে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পত্তাশী ইউনিয়নের কেওড়ার মোড় এলাকা থেকে ১০ পিস ইয়াবাসহ মানিক ফরাজিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার হওয়া মানিক ফরাজীকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে। তিনি জানান, মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন