প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেপালে আকস্মিক বন্যার কারণে মৃতের সংখ্যা ৭৩৪ জনে পৌঁছেছে। রবিবার সংবাদমাধ্যম
এই তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদন অনুযায়ী, নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি প্রশমন এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, আজ সকাল ৯টা পর্যন্ত উদ্ধারকারীরা ৭৩৪টি মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে। এসব মরদেহ বন্যাকবলিত বিভিন্ন স্থান থেকে সংগৃহীত হয়েছে। চিতাওয়ানে সর্বাধিক ২৫৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
পূর্ব নাওয়ালপারাসিতে ১৮৪টি মরদেহ পাওয়া গেছে। তৃতীয় সর্বোচ্চ ৮২টি মরদেহ উদ্ধার করা হয়েছে পশ্চিম নাওয়ালপারাসি থেকে। গোর্খায় ৫৮টি মরদেহ উদ্ধার হয়েছে। নুয়াকোটে এ সংখ্যা ৫২, ধাধলিংয়ে ৫০, তানাহুনে ৩৬ এবং রাসুয়া থেকে ১৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে ২৪২ জন চিকিৎসাধীন রয়েছেন অথবা চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।
নেপাল নিউজ জানাচ্ছে, এখন পর্যন্ত ৮ হাজার ১৮৬ জনকে জীবিত উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধার অভিযানে মোট ১৯ হাজার ৮৯৫ জন নিরাপত্তা সদস্য অংশগ্রহণ করেছেন। নেপালি সেনাবাহিনী ২,৯৭৪ জনকে উদ্ধার করেছে, নেপাল পুলিশ ২,৬৯৯ জন এবং সশস্ত্র পুলিশ বাহিনী ২,৫১৩ জনকে উদ্ধার করেছে। হেলিকপ্টার অভিযানের মাধ্যমে জলবিদ্যুৎ টানেল থেকে ২৭৯ জন শ্রমিক এবং ২২৭ জন বিদেশি নাগরিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
ত্রাণ কার্যক্রমও জোরদার করা হয়েছে। ৩৭টি ট্রাক ও ৭টি হেলিকপ্টারের মাধ্যমে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকায় বিশেষায়িত সার্জিক্যাল মেডিকেল টিম মোতায়েন করা হয়েছে এবং স্থানীয় সরকারগুলোর মাধ্যমে নগদ সহায়তাও বিতরণ শুরু হয়েছে।
এদিকে, প্রায় তিন হাজার মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম
তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
নিখোঁজদের তালিকায় সরকারি ও নিরাপত্তা বাহিনীর কিছু সদস্যও অন্তর্ভুক্ত রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন